1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা সদর হাসপাতালের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সবাইকে সতর্ক করলেন সিভিল সার্জন - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লা সদর হাসপাতালের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সবাইকে সতর্ক করলেন সিভিল সার্জন

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৯ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা জেনারেল হাসপাতালের (সদর হাসপাতাল) একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে একটি চক্র অসৎ উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সুপার এডিট করে একটি জাতীয় দৈনিকের লোগো বসিয়ে দেয়।
রোববার রাতে থেকে ভুয়া ওই নিয়োগ পত্রটি ভাইরাল হতে থাকে। তবে ওই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া বলে নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন ও হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. নাছিমা আক্তার।
ভুয়া ওই বিজ্ঞপ্তিটিতে দেখা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার লোগো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভুয়া স্মারক নম্বর ব্যবহার করে ৬টি পদে লোকবল নিয়োগের কথা লেখা রয়েছে। তবে সেসব পদে কতজন করে নেওয়া হবে সে ঘরটিতে নির্ধারিত নয় বা কমবেশি হতে পারে উল্লেখ করা হয়েছে।
সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার
বিজ্ঞপ্তির শুরুতে বলা হয়, জেনারেল হাসপাতাল, কুমিল্লা রাজস্ব খাতে (১১-২০ গ্রেড) নিম্নলিখিত শূন্য পদ সমূহে জনবল নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের (বাংলাদেশের নাগরিক) নিকট হতে শিক্ষাগত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে জি-মেইলের মাধ্যমে এই দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সরাসরি কোনো আবেদনই গ্রহণযোগ্য নয়।
পদগুলো হলো- ১. বহির্বিভাগ টিকিট কাউন্টার (পুরুষ) ২. বহির্বিভাগ টিকিট কাউন্টার (মহিলা), ৩. ফ্রন্ট ডেস্ক অফিসার, ৪. বিল কাউন্টার, ৫. রিপোর্ট ডেলিভারি কাউন্টার এবং হেল্প ডেস্ক বা তথ্য প্রদানকারী। পদগুলোর বিপরীতে বয়সসীমা উল্লেখ করা হয়নি। এছাড়া প্রথম চারটি পদের জন্য স্নাতক বা এইচএসসি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। পরের দুটোতে এসএসসি। যা স্পষ্টই একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বলে প্রতীয়মান হয়েছে।
আবেদনের নিয়মাবলীতে যেকোনো একটি পদের জন্য পূর্ণ জীবনবৃত্তান্ত পিডিএফ আকারে পাঠাতে একটি মেইলে দেওয়া হয়। রোববার রাতে কয়েকজনের ফেসবুক ওয়ালে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়।
তবে সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার বলেন, কুমিল্লা জেনারেল হাসপাতালে এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। সবাইকে সাবধান হতে হবে। কেউ যেন কোনো প্রতারণার ফাঁদে পা না দেন সেদিকে খেয়াল রাখতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD