1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা নগরীতে পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লা নগরীতে পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৪ বার পঠিত

 

নেকবর হোসেন

‘হৃদয় দিয়ে কর্মোদ্যোগ গ্রহণ করুন’— এ স্লোগানে কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষ্যে রিকশা র‌্যালি, আলোচনাসভা ও বিলবোর্ড উন্মোচন করা হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুমিল্লা হার্ট কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য রিকশা র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে কুমিল্লা ক্লাবে এসে আলোচনাসভা হয়।
কুমিল্লা হার্ট কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপস্থিত কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার।
এসময় কুমিল্লা জেলা প্রশাসক বলেন, বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আজকের এই রিকশা র‍্যালির মাধ্যমে মানুষকে একটি চমৎকার বার্তা দেওয়া হয়েছে। রিকশা একটি বায়ুদূষণমুক্ত যানবাহন। আর, আমাদের উচিৎ সবসময় সচেতন থাকা, কারণ, হার্ট ভাল না থাকলে আমরা নিজেদের বাঁচাতে পারবো না। আর নিজেরা না বাঁচলে দেশ সামনে আগাবে না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপ-পরিচালক মিজামুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ড. সারওয়ার আলম, কুমিলা হার্ট কেউয়ার ফাউন্ডেশনের মহাসচিব ড. গোলাম শাহজাহান, কুমিলা হার্ট কেউয়ার ফাউন্ডেশনের সহ-সভাপতি ড. মল্লিকা বিশ্বাস।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD