1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ের রাজাপুর ও বাকশীমূলে দুইশত বন্যার্ত মানুষের মাঝে আলোকিত যুব উন্নয়ন সংস্থার খাবার ও পানি বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বুড়িচংয়ের রাজাপুর ও বাকশীমূলে দুইশত বন্যার্ত মানুষের মাঝে আলোকিত যুব উন্নয়ন সংস্থার খাবার ও পানি বিতরণ

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৩২৮ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং ।।

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ও বাকশীমূল ইউনিয়নে গোমতী নদীর পাড় ভেঙে বন্যার পানিতে তলিয়ে যাওয়া (পানিবন্দি) মানুষের মাঝে গত ২৫ আগষ্ট দুপুরে বাকশীমূলে আজ্ঞাপুর, ছয়গ্রাম এবং রাজাপুর ইউনিয়নের লড়িবাগে দুই শতাধিক বন্যার্ত মানুষের মাঝে খাবার ও পানি বিতরণ করা হয়েছে।

আলোকিত যুব উন্নয়ন সংস্থা ও আনন্দ সমাজ উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এসব বিতরণ করেন সংস্থার সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, জুনাইদ ইসলাম, শাহিদুল ইসলাম, পাভেল, রাকিবুল হাসান, মাহবুব আলম, রিফাত ইসলাম ও ইমাম হুসাইন সহ আরো অনেকে। উল্লেখ্য,গত ২৩ আগষ্ট থেকে আলোকিত যুব উন্নয়ন সংস্থা ও আনন্দ সমাজ উন্নয়ন সংস্থা উপজেলার বিভিন্ন এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন। এসময় সংস্থার সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং – ব্রাহ্মণপাড়া সহ সারাদেশে যেসব এলাকায় বন্যা রয়েছে,সেসব স্থানে দেশের বিত্তশালী ব্যক্তি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সহ স্বেচ্ছাসেবী সকল সংগঠনকে বানভাসি মানুষের দৌরগোড়ায় গিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD