1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
কুমিল্লা নগরীতে ছেঁড়া তারে জড়িয়ে আইনজীবীর মৃত্যু - Dainik Cumilla
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়া বারশ্বর – মালাপাড়া সড়ক দুই কিলোমিটার জুড়েই খানাখন্দ: দুর্ভোগে দুই ইউনিয়নের ১০ গ্রামের বাসিন্দা চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই নাঙ্গলকোটে যুবদল নেতার উপর হামলার অভিযোগ সদস্য সচিবের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়ায় যানজটে দুর্ভোগে সাধারণ মানুষ দেবীদ্বারে শ্রেণী কক্ষে পাঠদানের সময় ছাত্রীর সাথে অনৈতিক আচরনের অভিযোগে শিক্ষককে লাঞ্ছিত ও মারধর কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম

কুমিল্লা নগরীতে ছেঁড়া তারে জড়িয়ে আইনজীবীর মৃত্যু

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২৫৯ বার পঠিত

 

নেকবর হোসেন :

কুমিল্লা নগরীতে পথের পাশের ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে সোহরাব হোসেন সোহাগ নামের এক তরুণ আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে নগরীর সালাউদ্দিন মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ কুমিল্লা বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের নোয়াব মিয়া সর্দারের ছেলে।
সোহাগের ভাগিনা ইকরাম হোসেন জানান, তার মামা দুপুরে স্ত্রীকে চিকিৎসক দেখানোর জন্য বাড়ি থেকে কুমিল্লায় আসেন। নগরীর ঝাউতলা এলাকায় একটি হাসপাতালে চিকিৎসক দেখানো শেষে পরীক্ষার নিরীক্ষার জন্য সালাউদ্দিন মোড় এলাকায় একটি রোগ নির্ণয় কেন্দ্রে যান। সেখানে স্ত্রীকে রোগ নির্ণয় কেন্দ্রের ভেতরে রেখে তিনি বাইরে আসেন। এ সময় সড়কে জলাবদ্ধতার কারণে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। মোবাইল ফোনে খবর পেয়ে তিনি মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সোহাগের মরদেহ দেখতে পান। মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সেখ ফজলে রাব্বি জানান, হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।
কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ভুইয়া জানান, সোহাগ চলতি বছরের মে মাসে কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য হন। তিনি খুব ভদ্র ও বিনয়ী ছিলেন। তার অকাল মৃত্যুতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি শোকাহত। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD