1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
কুমিল্লার মুরাদনগরে ব্যবসায়ী হত্যায় ৪ আসামির মৃত্যুদণ্ড - Dainik Cumilla
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়া বারশ্বর – মালাপাড়া সড়ক দুই কিলোমিটার জুড়েই খানাখন্দ: দুর্ভোগে দুই ইউনিয়নের ১০ গ্রামের বাসিন্দা চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই নাঙ্গলকোটে যুবদল নেতার উপর হামলার অভিযোগ সদস্য সচিবের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়ায় যানজটে দুর্ভোগে সাধারণ মানুষ দেবীদ্বারে শ্রেণী কক্ষে পাঠদানের সময় ছাত্রীর সাথে অনৈতিক আচরনের অভিযোগে শিক্ষককে লাঞ্ছিত ও মারধর কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম

কুমিল্লার মুরাদনগরে ব্যবসায়ী হত্যায় ৪ আসামির মৃত্যুদণ্ড

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২৭১ বার পঠিত


নেকবর হোসেন

কুমিল্লার মুরাদনগরে ব্যবসায়ী হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক ফরিদা ইয়াসমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ এলাকার মিজানুর রহমানের ছেলে মো. রফিক মিয়া, দেবিদ্বার উপজেলার মাধবপুর এলাকার ইউনুস মিয়ার ছেলে মো. নাজমুল শিকদার, ভিংলাবাড়ি এলাকার চান মিয়ার ছেলে মো. মান্নান মিয়া ও রাজু মিয়ার ছেলে মো. সুমন মিয়া।
হত্যাকাণ্ডের শিকার ব্যবসায়ীর নাম ফারুক আহমেদ। তিনি মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ এলাকার মো. মোস্তফার ছেলে। তিনি উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে কাপড়ের ব্যবসা করতেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রফিকুল ইসলাম জানান, ২০১৩ সালের ২ ডিসেম্বর নিখোঁজ হন ব্যবসায়ী ফারুক আহমেদ। এ ঘটনায় তার বাবা মোস্তফা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ৭ ডিসেম্বর স্থানীয় একটি বালুর মাঠ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশি তদন্তে বেরিয়ে আসে চাচাতো ভাই রফিকুল ইসলাম তার কাছ থেকে প্রায় তিন লাখ টাকা ধার নেন। নির্দিষ্ট সময় পার হওয়ার পরেও রফিক সেই টাকা ফেরত দিচ্ছিলেন না। একপর্যায়ে রফিকের ভগ্নিপতি মান্নান মিয়ার সামনে টাকা চাইলে ক্ষিপ্ত হন তিনি। মান্নান ও রফিক পরিকল্পনা করে আরেক ভগ্নিপতি সুমনকে খবর দেয়। পরে তারা তিনজন মিলে দেবিদ্বার উপজেলার পরিচিত নাজমুল শিকদারকে ভাড়া করে।
এরপর ফারুককে টাকা ফেরত দেবে বলে ডেকে আনেন। একপর্যায়ে স্থানীয় একটি মাঠে তার গলা কেটে হত্যা করে মরদেহ বালুচাপা দিয়ে চলে যায়। ঘটনার পাঁচদিন পর অর্ধগলিত মরদেহ শনাক্ত করে নিহতের পরিবার। এ ঘটনায় রফিকের ভগ্নিপতি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে ঘটনার দায় স্বীকার করে এবং পরিকল্পনামাফিক হত্যার কথা জানায়। এ মামলায় দীর্ঘ শুনানি শেষে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক ফরিদা ইয়াসমিন এ রায় দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD