1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
ভিক্টোরিয়া কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত - Dainik Cumilla
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে সুফিবাদী সুন্নী মহাসমাবেশে বক্তারা “নবীগণের-ওলীগণের প্রদর্শিত মানবিক ইসলামকে প্রসারিত করার আহ্বান” পর্ব্রাযাপ্ত বৃষ্টিতে ও অনুকূল আবহাওয়ার ব্রাহ্মণপাড়ায় আমন ধানের ফলন ভাল হবে বলে কৃষকের স্বপ্ন কুমিল্লায় ‘২ টাকার আহার’ কর্মসূচির উদ্ধোধন নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসেবিসহ গ্রেফতার ৬

ভিক্টোরিয়া কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৫৫ বার পঠিত

কলেজ প্রতিনিধি।।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের বার্ষিক ক্রীড়া ও  সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) সকাল ১১ টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের ডিগ্রী শাখার অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মৃনাল কান্তি গোস্বামী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা পরিচালনা কমিটির আহবায়ক মোঃ রাফিউল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা পরিচালনা কমিটি ২০২৪ উচ্চ মাধ্যমিক শাখার আহবায়ক ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক তাপস কুমার দত্ত।

প্রধান অতিথির বক্তব্যে  অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন-‘কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা এখান থেকে শুরু করে জাতীয় পর্যায়েও ভালো করে। তোমাদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে।  আমাদের শিক্ষার্থীরা বিশ্বের যে প্রান্তেই যাক, তারা যাতে গর্ব করে বলতে পারে তারা কুমিল্লা ভিক্টোরিয়ার শিক্ষার্থী।’

যেমন খুশি তেমন সাজো পরিবেশনা করেন শিক্ষার্থীরা। এরপর জাতীয় পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণে ভিক্টোরিয়া কলেজের কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে একে একে অতিথিদের হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০২৪ এর বিজয়ী শিক্ষার্থীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD