1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
এমপি বাহার ও মেয়র সূচনাকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ভাইস- চেয়ারম্যানদের শুভেচ্ছা - Dainik Cumilla
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে সুফিবাদী সুন্নী মহাসমাবেশে বক্তারা “নবীগণের-ওলীগণের প্রদর্শিত মানবিক ইসলামকে প্রসারিত করার আহ্বান” পর্ব্রাযাপ্ত বৃষ্টিতে ও অনুকূল আবহাওয়ার ব্রাহ্মণপাড়ায় আমন ধানের ফলন ভাল হবে বলে কৃষকের স্বপ্ন কুমিল্লায় ‘২ টাকার আহার’ কর্মসূচির উদ্ধোধন নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসেবিসহ গ্রেফতার ৬

এমপি বাহার ও মেয়র সূচনাকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ভাইস- চেয়ারম্যানদের শুভেচ্ছা

  • প্রকাশিতঃ বুধবার, ৮ মে, ২০২৪
  • ২৬১ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

গতকাল (৭ মে) সন্ধ্যায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার সূচনা, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকনকে ফুলেল শুভেচছা জানান কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান এড. মো আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান আহাম্মেদ নিয়াজ পাবেল ও মহিলা ভাইস চেয়ারম্যান এড হোসেনে আরা বেগম বকুল। এসময় দলীয় নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করান নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দ।

এসময় মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. জহিরুল ইসলাম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল বাসার, সাধারন সম্পাদক তারিকুর রহমান জুয়েল, ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, আবুল কালাম আজাদ, হাজী আমিনুল হক, নুরুল ইসলাম সিআইপি সহ মহানগর আওয়ামী, উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ২ মে উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া একক প্রার্থী হওয়ার তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন।
এনিয়ে এড. মো. আমিনুল ইসলাম টুটুল তৃতীয়বারের মতো চেয়ারম্যান, আহাম্মেদ নিয়াজ পাবেল প্রথমবারের মতো ভাইস চেয়ারম্যান ও এড. হোসেনেআরা বেগম বকুল তৃতীয়বারের মতো ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD