1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে-  কৃষি ও খাদ্য মন্ত্রী - Dainik Cumilla
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় বৃদ্ধকে বাঁচাতে খাদের কিনারায় বাস, রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রীর প্রাণ মোবাইল হারানোর কারণে থানায় জিডি আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে-  কৃষি ও খাদ্য মন্ত্রী কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে হাজার মানুষ রাজপথে মানববন্ধন সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটিয়ে ব্ল্যাকমিল করে ৫ লাখ টাকা দাবী, কোতওয়ালি মডেল থানায় জিডি বন্যা বা অন্য কোনো দুর্যোগে ফসলের ক্ষতি হলে বীমা সুবিধার আওতায় ক্ষতিপূরণ প্রদান করা হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও অত্যন্ত জরুরি – কুসিক প্রশাসক টিপু যানজট নেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে-  কৃষি ও খাদ্য মন্ত্রী

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২৭ বার পঠিত

 

 

স্টাফ রিপোর্টার  ।।
কুমিল্লায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদ পরবর্তী সৌহার্দ্যপূর্ণ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ঈদের আনন্দ কেবল ব্যক্তিগত নয়, এটি সামাজিক ও রাজনৈতিক বন্ধনকে আরও দৃঢ় করার একটি অনন্য উপলক্ষ। এই পুনর্মিলনী আমাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বিশ্বাসকে শক্তিশালী করে। দলকে এগিয়ে নিতে হলে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমাদের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় একমাত্র শক্তি হচ্ছে আমাদের ঐক্য। তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সবাইকে একই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আমাদের অবস্থান আরও সুসংহত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

এসময় আরও উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারন সম্পাদক শফিউল আলম রায়হান, মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD