1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটিয়ে ব্ল্যাকমিল করে ৫ লাখ টাকা দাবী, কোতওয়ালি মডেল থানায় জিডি - Dainik Cumilla
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় বৃদ্ধকে বাঁচাতে খাদের কিনারায় বাস, রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রীর প্রাণ মোবাইল হারানোর কারণে থানায় জিডি আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে-  কৃষি ও খাদ্য মন্ত্রী কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে হাজার মানুষ রাজপথে মানববন্ধন সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটিয়ে ব্ল্যাকমিল করে ৫ লাখ টাকা দাবী, কোতওয়ালি মডেল থানায় জিডি বন্যা বা অন্য কোনো দুর্যোগে ফসলের ক্ষতি হলে বীমা সুবিধার আওতায় ক্ষতিপূরণ প্রদান করা হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও অত্যন্ত জরুরি – কুসিক প্রশাসক টিপু যানজট নেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটিয়ে ব্ল্যাকমিল করে ৫ লাখ টাকা দাবী, কোতওয়ালি মডেল থানায় জিডি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৫৮ বার পঠিত
  • নিউজ ডেস্ক।। 

কুমিল্লা কোতয়ালী মডেল থানায় সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া এবং চাঁদা দাবির অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দায়ের করা জিডিতে ইসলামপুর এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মওদুদ আব্দুল্লাহ অভিযোগ করেন, অজ্ঞাতনামা একটি চক্র তার বিরুদ্ধে কৃত্রিমভাবে তৈরি করা আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। তিনি দাবি করেন, এআই প্রযুক্তি ব্যবহার করে এসব ভুয়া কনটেন্ট তৈরি করে বিভিন্ন ফেসবুক আইডির মাধ্যমে প্রচার করা হচ্ছে।
জিডিতে আরও উল্লেখ করা হয়, ওই চক্রটি তার মোবাইল নম্বর ও ফেসবুক আইডি হ্যাক বা ক্লোন করার চেষ্টা করছে এবং বিভিন্ন সময় ফোন করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করছে। এছাড়া নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে কয়েকজন ব্যক্তি তার গতিবিধি অনুসরণ করছে বলেও অভিযোগ করেন তিনি।ভুক্তভোগীর দাবি, একটি চক্র নিজেদের প্রশাসনের গোয়েন্দা শাখার লোক পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে এবং পূর্বে দায়ের করা একটি মামলার প্রভাব খাটিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করছে।এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কুমিল্লা কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। থানার ডিউটি অফিসার জিডিটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD