1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও অত্যন্ত জরুরি - কুসিক প্রশাসক টিপু - Dainik Cumilla
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় বৃদ্ধকে বাঁচাতে খাদের কিনারায় বাস, রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রীর প্রাণ মোবাইল হারানোর কারণে থানায় জিডি আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে-  কৃষি ও খাদ্য মন্ত্রী কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে হাজার মানুষ রাজপথে মানববন্ধন সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটিয়ে ব্ল্যাকমিল করে ৫ লাখ টাকা দাবী, কোতওয়ালি মডেল থানায় জিডি বন্যা বা অন্য কোনো দুর্যোগে ফসলের ক্ষতি হলে বীমা সুবিধার আওতায় ক্ষতিপূরণ প্রদান করা হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও অত্যন্ত জরুরি – কুসিক প্রশাসক টিপু যানজট নেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও অত্যন্ত জরুরি – কুসিক প্রশাসক টিপু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৬৮ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা সিটি কর্পোরেশনকে মশামুক্ত নগরীতে পরিণত করতে ব্যাপক কার্যক্রম হাতে নেওয়ার ঘোষণা দিয়েছেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
তিনি বলেছেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই নগরবাসীকে মশার উপদ্রব থেকে মুক্ত করা হবে। নগরবাসী মশারি ছাড়া নিশ্চিন্তে ঘুমাতে পারবে।

আজ মঙ্গলবার কুমিল্লা টাউন হল মাঠে মশক নিধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসক টিপু বলেন, দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন এই বিশেষ কর্মসূচি শুরু করেছে। সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি নিয়মিত ফগিং, লার্ভিসাইডিং এবং পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হবে।

তিনি আরও বলেন, কুমিল্লা শহরে মশার উপদ্রব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে ধারাবাহিকভাবে মশক নিধন কার্যক্রম চালানো হবে। যতদিন পর্যন্ত মশার অস্তিত্ব থাকবে, ততদিন এই অভিযান অব্যাহত থাকবে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও অত্যন্ত জরুরি। বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা, ড্রেন ও নালা-নর্দমা নিয়মিত পরিস্কার করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে সবাইকে সহযোগিতা করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, প্রকৌশলী আবু সায়েমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD