1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া - Dainik Cumilla
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় বৃদ্ধকে বাঁচাতে খাদের কিনারায় বাস, রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রীর প্রাণ মোবাইল হারানোর কারণে থানায় জিডি আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে-  কৃষি ও খাদ্য মন্ত্রী কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে হাজার মানুষ রাজপথে মানববন্ধন সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটিয়ে ব্ল্যাকমিল করে ৫ লাখ টাকা দাবী, কোতওয়ালি মডেল থানায় জিডি বন্যা বা অন্য কোনো দুর্যোগে ফসলের ক্ষতি হলে বীমা সুবিধার আওতায় ক্ষতিপূরণ প্রদান করা হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও অত্যন্ত জরুরি – কুসিক প্রশাসক টিপু যানজট নেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পঠিত

 

নেকবর হোসেন

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াকে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক পদে নিযুক্ত করা হয়েছে। রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বিষয়টি জানা যায়। নব নিযুক্ত প্রশাসক মোস্তাক মিয়া রবিার সন্ধ্যায় এ তথ্যটি নিশ্চিত করেছেন।প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এর মাধ্যমে জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়নের কার্যক্রমে গতি আসবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগ পাওয়া প্রশাসকেরা জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ এবং জেলা পরিষদ আইন অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এতদিন জেলা প্রশাসকেরা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন। মো. মোস্তাক মিয়া বলেন, মহান সৃষ্টি কর্তার নিকট শুকরিয়া আদায় করছি।
এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার উপর কুমিল্লা জেলা পরিষদের অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করবো। কুমিল্লার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখব।উল্লেখ্য, মোস্তাক মিয়া রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লার ভাইস চেয়ারম্যান। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD