1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
“স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চিকিৎসকদের যথাযথ দায়িত্ব পালনে নিয়মে ফিরে আসতে এক মাস সময় বেঁধে দিলেন এমপি হাসনাত আব্দুল্লাহ” - Dainik Cumilla
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদকে সামনে রেখে কুমিল্লা সীমান্তে ভারতীয় বাজি ও কসমেটিক জব্দ করেছে বিজিবি বাঙ্গড্ডায় বর্নিল আয়োজনে স্যামসাং জেড.এস ডিস্ট্রিবিউশন মোবাইল শো-রুম উদ্বোধন কুমিল্লায় কাঁচাবাজার পরিদর্শনে কৃষিমন্ত্রী দেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই- কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে কুমিল্লায় ইসলামী ফ্রন্টের আলোচনা ও ইফতার মাহফিল ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত লাকসামে শ্রমিককে বেঁধে মারধর: উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ ৩ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়ায় মা ফাউন্ডেশনের উদ্যোগে ৩ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ কুমিল্লায় জমে উঠেছে ঈদবাজার শপিং মলে উপচেপড়া ভিড় বদরযুদ্ধে অংশ নেওয়া সাহাবিগণের অনন্য মর্যাদা

“স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চিকিৎসকদের যথাযথ দায়িত্ব পালনে নিয়মে ফিরে আসতে এক মাস সময় বেঁধে দিলেন এমপি হাসনাত আব্দুল্লাহ”

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পঠিত
আয়শা রহমান প্রজ্ঞা, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।
স্বাস্থ্য সেবার মান উন্নয়নে চিকিৎসকদের যথাযথ দায়িত্ব পালনে নিয়মে ফিরে আসতে এক মাস সময় বেঁধে দিলেন এমপি হাসনাত আব্দুল্লাহ। এ সময়ের মধ্যে চিকিৎসকদের মানষিক ও সেবার মানের পরিবর্তন না হলে আগামী বৈঠকে নাম ধরে ধরে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি সতর্ক করে বলেন, ডাক্তারদের আমরা সহযোগিতা করবো, ডাক্তাররা আমাদের সেবা নিশ্চিত করবে।
শুক্রবার (৬ মার্চ) সকাল ১১ টায় কুমিল্লার দেবীদ্বারে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি ওই বক্তব্য তুলে ধরেন।
উল্লেখ্য গত ২০০৯ সালে উপজেলা স্বাস্থ্য ব্যাবস্থাপনা কমিটির সভা করার ১৭ বছরপর উক্ত সভা অনুষ্ঠিত হলো। এর আগে ১৯৯১ সালে অনুষ্ঠিত সভার ১৮ বছর পর অর্থাৎ ২০০৯ সালে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছিল।
উক্ত সভায় আলোচনায় অংশ নেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা  রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মহিবুস সালাম খান, ডাঃ শরিফুল ইসলাম শাকিল, ডাঃ মো. সাদাত ইরতিশাম, ডাঃ মো. মঞ্জুর হোসেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার প্রমূখ।
সভাশেষে কুমিল্লা- ৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং-এ বলেন, ১৭ বছর পরে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজকের সভায় চিকিৎসকদের বিভিন্ন সমস্যার কথা আমরা শুনেছি, হাসপাতালের বিভিন্ন অবকাঠামোর সমস্যার কথা আলোচনায় উঠে এসেছে। আমরা সমস্যা সমাধানে কাজ করবো। দেখেন ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে ৮০/১০০ জন সেবা প্রত্যাশী আসছেন, ডাক্তাররা কিন্তু তাদের বঞ্চিত করছেন না- সেবা প্রদান করে আসছেন। গত ফেব্রুয়ারি মাসে বহির্বিভাগে ১৫ হাজার ৫শ রুগীর সেবা প্রদান করেছেন। হাসপাতালে জনবল সংকট রয়েছে, যেখানে ১০ জন জনবল থাকার কথা সেখানে রয়েছে ৫ জন।
দেবীদ্বারে ডাক্তারদের রেসিডেনসিয়াল ফ্যাসিলিটি নিশ্চিত করতে না পারলে আমাদের চিকিৎসা সেবা ব্যাহত হবে। রুগীদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে ডাক্তারদের বিরুদ্ধে ডাক্তাররা চেম্বারে থাকেনা, তারা ৮টা থেকে ২টা পর্যন্ত হাসপাতালে না থেকে প্রাইভেট হাসপাতালে গিয়ে রুগিদেখেন। ঠিকভাবে দেখে শুনে চিকিৎসা দেয়না এমন নানাবিধ অভিযোগ। দেবীদ্বারের অনেক ডাক্তার প্রেষনে রয়েছে, তাদের ফিরিয়ে আনা হবে। আগামী ১ মাস অভজার করেন, দেখেন কতটুকু পরিবর্তন আসে। ডাক্তারদের আমরা সহযোগিতা করবো, ডাক্তাররা আমাদের সেবা নিশ্চিত করবে।
হাসপাতালের ৪ তলা বিশিষ্ট একটি নতুন ভবন হওয়ার কথা রয়েছে ২০২৯ সালে, তবে আমরা এটা যেনো শিঘ্রই শুরু করতে পারি সেই ব্যাবস্থা গ্রহন করা হবে। সরকারি নিয়ম বহির্ভূতভাবে দেবীদ্বারে কোনো প্রাইভেট হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার যেনো পরিচালনা করতে না পারে সেক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছেন। দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD