1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দেবীদ্বারে ৩৮ লক্ষ টাকা ব্যায়ে ড্রেনের কাজে অনিয়ম; ঠিকাদারকে কারন দর্শানোর নোটিশ - Dainik Cumilla
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে দারগার বাড়ি-সহ কয়েক বাড়িতে চুরি, থানায় অভিযোগ কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা রমজান ও ঈদকে সামনে রেখে কুমিল্লায় পুলিশ ও দোকান মালিকদের মতবিনিময় সভা কুবিতে সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​কুবিতে ভর্তির সময় ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত বৃদ্ধি দেবীদ্বারে ৩৮ লক্ষ টাকা ব্যায়ে ড্রেনের কাজে অনিয়ম; ঠিকাদারকে কারন দর্শানোর নোটিশ ক্যালিওগ্রাফি ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন দেবীদ্বারের গর্ব ‘গুনাইঘর বায়তুল আজগর সাত গম্বুজ জামে মসজিদ’  কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৪ জন কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় এক নারী নিহত পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা সভাপতি: রাসেল, সম্পাদক: প্রিন্স

দেবীদ্বারে ৩৮ লক্ষ টাকা ব্যায়ে ড্রেনের কাজে অনিয়ম; ঠিকাদারকে কারন দর্শানোর নোটিশ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০ বার পঠিত
আয়শা রহমান প্রজ্ঞা: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার দেবীদ্বারে ‘হাসান-হোসাইন এন্টারপ্রাইজ’ এর অধীনে দেবীদ্বার পৌরসভার আইডিএফপিসি প্রকল্পের আওতাধীন প্রায় ৩৮ লক্ষ টাকা ব্যায়ে চলমান ড্রেনের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পৌর বারেরা গ্রামে ৩৭ লক্ষ ৮৪ হাজার টাকা প্রাক্কলন ব্যায়ে চলমান ওই কাজের অনিয়মের অভিযোগ তুলে স্থানীয়রা কাজ বন্ধ করে দেয়। এসময় পৌরসভার কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে কাজে অনিয়মের সত্যতা পান এবং সঠিক নিয়মে কাজ সম্পন্ন করার কথা বলেন।
এবিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ২০২৫ সালের ১৮ আগষ্ট চলমান এই ড্রেনের কাজটি পায় ‘হাসান-হোসাইন এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠান। সম্প্রতি কাজটি শুরু করলেও অনুমোদিত ডিজাইন অনুযায়ী বটম স্লাব ৭ইঞ্চি ঢালাই দেওয়ার কথা থাকলেও ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের যোগসাজশে সেখানে ৪/৫ ইঞ্চি ঢালাই দিয়ে কাজ করে আসছিলেন, তাছাড়া এক রড থেকে অপর রডের দূরত্ব ৬/৮ ইঞ্চি দেওয়ার কথা থাকলেও সেখানে ১০ ইঞ্চি ও তার বেশি দূরত্ব রডের অবস্থান দেখা গেছে। এমন ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ রাখতে বলেন এবং বিষয়টি পৌর প্রশাসককে অবগত করেন। পরে পৌরসভা থেকে ঘটনার তদন্তে ইঞ্জিনিয়ারসহ পৌরসভার লোকজন এসে কাজে অনিয়মের সত্যতা পেয়েছেন।
পৌরসভার মাধ্যমে জানা গেছে, চুক্তির শর্ত লঙ্ঘন এবং ড্রেনের বটম স্লাব ঢালাইয়ের নকশা বহির্ভূত কাজ করায় ‘হাসান-হোসাইন এন্টারপ্রাইজ’কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দেবীদ্বার পৌরসভা। সোমবার রাতে পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ মাসুদ রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে, যে কেন তার বিরুদ্ধে পিপিআর অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ প্রহণ করা হবে না।
এবিষয়ে কথা বলতে অভিযুক্ত ‘হাসান-হোসাইন এন্টারপ্রাইজে’র স্বত্বাধিকারী ইব্রাহিম খলিলের সাথে যোগাযোগ করলে তিনি অনিয়মের সত্যতা স্বীকার করে বলেন, আমি কাজের সময় ঘটনাস্থলে ছিলাম না। শুনেছি আমার রাজ মিস্ত্রি ৭ ইঞ্চি ঢালাইর স্থলে  ৩-৫ ইঞ্ছি ঢালাই এবং রডের দূরত্বেও অনিয়ম করেছে। আজ সকালে বারেরা গ্রামের  ইছুব আলী বাড়ির অটোচালক বিল্লাল বিপুল পরিমান রড চুরি করে নিয়ে যায়। তাকে জিজ্ঞাস করতে গেলে আমার রাজ মিস্ত্রী ফজর আলীকে কুপিয়ে যখম করে দেয়, বর্তমানে তাকে কুমেক হাসপাতারে ভর্তি করা হয়েছে। রাজ মিস্ত্রী সুস্থ্য হয়ে আসলেই ড্রেনের কাজটি সঠিক মাপে করে দেব।
এবিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন বলেন, ঠিকাদার কর্তৃক ঢালাইয়ের কাজে নির্ধারিত ৭ ইঞ্চির পরিবর্তে ৫ ইঞ্চি থিকনেস ব্যবহার করা হচ্ছিল। পৌরসভার ইঞ্জিনিয়ারের হস্তক্ষেপে আমরা এটি দ্রুত সংশোধন করে সঠিক ৭ ইঞ্চি থিকনেস নিশ্চিত করেছি। কাজের গুণগত মান বজায় রাখা আমাদের প্রধান লক্ষ্য। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD