1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মহানগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত নাঙ্গলকোটে, অল্পের জন্য রক্ষা পেল শত শত যাত্রী - Dainik Cumilla
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহানগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত নাঙ্গলকোটে, অল্পের জন্য রক্ষা পেল শত শত যাত্রী কুমিল্লায় রেললাইনের ওপর ছিটকে পড়ে অটোচালকের মৃত্যু কুমিল্লায় ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২  আহত ৭ কুমিল্লায় মনিরুল হক চৌধুরীরকে শুভেচ্ছা জানায় বিভিন্ন সংগঠন ভালবাসা দিবস উপলক্ষে কুমিল্লায় ফুলের দোকানে দাম চড়া কুমিল্লার ১১টি আসনের মধ্যে বিএনপির জয় ৮টি, জামায়াতে ১ এনসিপি ১ স্বতন্ত্র ১ কুমিল্লায় নির্বাচন পর্যবেক্ষণ কার্ড নিয়ে বৈষম্য ও হয়রানির শিকার কর্মরত সাংবাদিকরা কুমিল্লায় ভোটের মাঠে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান সুষ্ঠু নির্বাচনে সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের আহ্বান -বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুকুরে লুকানো থেকে ৩টি বিদেশি পিস্তল সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

মহানগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত নাঙ্গলকোটে, অল্পের জন্য রক্ষা পেল শত শত যাত্রী

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ বার পঠিত

 

জান্নাতুল ফেরদৌস
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর ও নাঙ্গলকোটের মধ্যবর্তী খান্না পাড়া এলাকায় ঢাকা গামী ৭২১ নম্বর আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
সোমবার বিকাল আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটির ৯ নম্বর শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ারকার বগির চাকা লাইনচ্যুত হয়। এতে শত শত যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, ঢাকা গামী মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় আপ লাইনে হাসানপুর-নাঙ্গলকোটের মধ্যে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, লাকসাম থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ সম্পন্ন করবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD