1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় রেললাইনের ওপর ছিটকে পড়ে অটোচালকের মৃত্যু - Dainik Cumilla
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় রেললাইনের ওপর ছিটকে পড়ে অটোচালকের মৃত্যু কুমিল্লায় ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২  আহত ৭ কুমিল্লায় মনিরুল হক চৌধুরীরকে শুভেচ্ছা জানায় বিভিন্ন সংগঠন ভালবাসা দিবস উপলক্ষে কুমিল্লায় ফুলের দোকানে দাম চড়া কুমিল্লার ১১টি আসনের মধ্যে বিএনপির জয় ৮টি, জামায়াতে ১ এনসিপি ১ স্বতন্ত্র ১ কুমিল্লায় নির্বাচন পর্যবেক্ষণ কার্ড নিয়ে বৈষম্য ও হয়রানির শিকার কর্মরত সাংবাদিকরা কুমিল্লায় ভোটের মাঠে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান সুষ্ঠু নির্বাচনে সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের আহ্বান -বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুকুরে লুকানো থেকে ৩টি বিদেশি পিস্তল সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার কুমিল্লায় নির্বাচনী জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত

কুমিল্লায় রেললাইনের ওপর ছিটকে পড়ে অটোচালকের মৃত্যু

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ বার পঠিত

 

 

নেকবর হোসেন

কুমিল্লার লালমাইয়ে রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাগমারা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. মহিন উদ্দিন (৩২)। তিনি পার্শ্ববর্তী বরুড়া উপজেলার শিলমুড়ী ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশা চালক ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মহিন উদ্দিন বাগমারা রেলগেট এলাকায় রেললাইনের একেবারে কিনারে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রেন চলে আসলেও ফোনে মগ্ন থাকায় তিনি তা টের পাননি। মুহূর্তের মধ্যেই ট্রেনের ধাক্কায় তিনি লাইনের ওপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় উৎসুক জনতা দুর্ঘটনাস্থলে ভিড় জমায়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
রেলওয়ে পুলিশ জানায়, অসতর্কতার কারণেই এই প্রাণহানি ঘটেছে। বর্তমানে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD