
সাকলাইন যোবায়ের ।।
আজ ১৪ ফেব্রুয়ারি শনিবার ভ্যালেনটাইন ডে বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসা দিবস উপলক্ষে দেশের বিভন্ন স্থানের মতো কুমিল্লাতেও ফুলের দোকান গুলোতে নানা রকমের বাহারি ফুলের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ভালবাসা দিবসের জন্য নগরীর কান্দির পাড়, পুলিশ লাইন, ঝাউতলা, রেসকোর্স, জিলাস্কুল রোড, রাজগঞ্জ, চকবাজার, তেলিকোনা চৌমুহনী, হাউজিং এস্টেট, নুরপুর এবং মোগলটুলিসহ নগরীর বিভিন্ন জায়গায় ফুল বিক্রি করছেন মৌসুমী ফুল ব্যবসায়ীরা।

ভালোবাসা দিবসের আগের দিন শুক্রবার বিকেল থেকেই ফুলের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। ভালোবাসার মানুষের জন্য ফুল কিনছেন তারা। সব বয়সী মানুষকে ফুল কিনতে দেখা গেলেও তরুণ-তরুণীদের ক্ষেত্রে এর আধিক্যই বেশি। হরেক রকমের গোলাপ, রজনীগন্ধা, বেলি,গাদফুল,জিপসি,রজনীগন্ধাগ্
প্রতিটি গোলাপ প্রকার ভেদে ৩০ টাকা থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর ফুলের মাথার বেড়ি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২৫০ টাকার মধ্যে।
ফুল কিনতে আসা নগরীর কান্দির পাড়ের বাসিন্দা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সাবিহা জানান ভালোবাসা দিবস তাই বান্ধবীরা ফুল কিনতে আসলাম। ফুলের বেড়ি মাথায় দিয়ে আমরা ঘুরতে যাব।
নগরীর তেলিকোনা চৌমুহনীতে কথা হয় কলেজছাত্রী নায়লার সঙ্গে। তিনি জানান, ‘ভালোবাসা দিবসে ফুল কেনা একটি ট্রেডিশন হয়ে গেছে। তাই আমরা ফুল কিনতে এসেছি। অন্যদিনের তুলনায় দাম বেশি তারপরও কিনছি। বিভিন্ন ওকেশনে দাম বাড়বে এটাই স্বাভাবিক।’

তবে ক্রেতাদের অভিযোগ ফুলের দাম অনেক চড়া। অন্যসময়ের চেয়ে অনেক বেশি দামে কিনতে হচ্ছে ফুল।
তেলিকোনা চৌমুহনী এলাকার ফুল বিক্রেতা মো. হাসান জানান, ভালোবাসা দিবস উপলক্ষে আমরা ঢাকার শাহবাগ থেকে ফুল অন্যদিনের তুলনায় অনেক বেশি দাম দিয়ে কিনেছি। যার দরুন ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
কান্দিরপাড় এলাকার ফুল বিক্রেতা আবদুল হক জানান, ফুল হলো কাঁচামাল। তাই ফুল ব্যবসায় যেমন লাব আসে তেমন লোকসানও আছে৷
দাম বেশি রাখায় বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, পরিবহন খরচ ও ভালোবাসা দিবসের জন্য আমাদের বেশি দামে ফুল কিনতে হয়েছে। তাই আমরাও ক্রেতাদের কাছে একটু বেশি দামে বিক্রি করছি।