1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লার লাকসামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনটি বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত - Dainik Cumilla
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে দারগার বাড়ি-সহ কয়েক বাড়িতে চুরি, থানায় অভিযোগ কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা রমজান ও ঈদকে সামনে রেখে কুমিল্লায় পুলিশ ও দোকান মালিকদের মতবিনিময় সভা কুবিতে সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​কুবিতে ভর্তির সময় ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত বৃদ্ধি দেবীদ্বারে ৩৮ লক্ষ টাকা ব্যায়ে ড্রেনের কাজে অনিয়ম; ঠিকাদারকে কারন দর্শানোর নোটিশ ক্যালিওগ্রাফি ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন দেবীদ্বারের গর্ব ‘গুনাইঘর বায়তুল আজগর সাত গম্বুজ জামে মসজিদ’  কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৪ জন কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় এক নারী নিহত পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা সভাপতি: রাসেল, সম্পাদক: প্রিন্স

কুমিল্লার লাকসামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনটি বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২১৩ বার পঠিত

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লার লাকসামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে
তিনটি বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে তিন পরিবার। এদিকে ওই তিন পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানায়। বৃহস্পতিবার সকালে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের হামিরাবাগের সমিতির বাজার মসজিদ সংলগ্ন বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটে। এতে কেউ হতাহত ঘটনা ঘটেনি। তবে নিমিষেই স্থানীয় দিনমজুর আমির ইসলাম, রহিম বাদশা ও রহমান মিয়ার তিন ঘর ও ঘরের মালামাল আগুনে পুড়ে ভস্মীভূত। এদিকে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, তিনটি পরিবার সদস্যদের শরীরে পরিহিত পোশাক ছাড়া সব কিছু আগুনে পুড়ে গেছে। তাদের তাৎক্ষণিক চাল ও কম্বল সহ অন্যান্য সহায়তা দেয়া হয়েছে। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে ঘর তৈরির ব্যবস্থা করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD