1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দেবীদ্বারে বালু বোঝাই ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের - Dainik Cumilla
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে দারগার বাড়ি-সহ কয়েক বাড়িতে চুরি, থানায় অভিযোগ কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা রমজান ও ঈদকে সামনে রেখে কুমিল্লায় পুলিশ ও দোকান মালিকদের মতবিনিময় সভা কুবিতে সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​কুবিতে ভর্তির সময় ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত বৃদ্ধি দেবীদ্বারে ৩৮ লক্ষ টাকা ব্যায়ে ড্রেনের কাজে অনিয়ম; ঠিকাদারকে কারন দর্শানোর নোটিশ ক্যালিওগ্রাফি ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন দেবীদ্বারের গর্ব ‘গুনাইঘর বায়তুল আজগর সাত গম্বুজ জামে মসজিদ’  কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৪ জন কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় এক নারী নিহত পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা সভাপতি: রাসেল, সম্পাদক: প্রিন্স

দেবীদ্বারে বালু বোঝাই ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের

  • প্রকাশিতঃ সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২৭৩ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বারে বালু বোঝাই ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের। দূর্ঘটনাটি ঘটে সোমবার (৬ জানুয়ারী) সকাল সাড়ে ৬টায় ফতেহাবাদ ইউনিয়নের খলিল গ্রামের গোমতী ব্রীজের সংলগ্ন গোমতী নদীর ভেতরে।
নিহত ট্রাক্টর চালক রোবেল মিয়া(৩৮) উপজেলার খলিলপুর গ্রামের সাম মিয়ার পুত্র।
স্থানীয়রা জানান, দেবীদ্বার পৌর এলাকার বালিবাড়ি গ্রামের বালুর টিলা থেকে বালু বোঝাই করে ভেরী বাঁধের উপর দিয়ে খলিলপুর উত্তরপাড়া নিয়ে যাওয়ার পথে, খলিলপুর গোমতী ব্রীজে উঠার আগেই মোড়ে দ্রæতগামী ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে গোমতী নদীর ভেতরে একটি গর্তে উল্টে পড়ে চালকের মৃত্যু হয়।
এ বিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোঃ ইলিয়াস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠাই, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় ময়না তদন্ত ছাড়াই নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে দেই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD