1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মেঘনায় বাইক দুর্ঘটনায় সাংবাদিক ইব্রাহীম গুরুতর আহত - Dainik Cumilla
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে দারগার বাড়ি-সহ কয়েক বাড়িতে চুরি, থানায় অভিযোগ কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা রমজান ও ঈদকে সামনে রেখে কুমিল্লায় পুলিশ ও দোকান মালিকদের মতবিনিময় সভা কুবিতে সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​কুবিতে ভর্তির সময় ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত বৃদ্ধি দেবীদ্বারে ৩৮ লক্ষ টাকা ব্যায়ে ড্রেনের কাজে অনিয়ম; ঠিকাদারকে কারন দর্শানোর নোটিশ ক্যালিওগ্রাফি ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন দেবীদ্বারের গর্ব ‘গুনাইঘর বায়তুল আজগর সাত গম্বুজ জামে মসজিদ’  কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৪ জন কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় এক নারী নিহত পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা সভাপতি: রাসেল, সম্পাদক: প্রিন্স

মেঘনায় বাইক দুর্ঘটনায় সাংবাদিক ইব্রাহীম গুরুতর আহত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭৬ বার পঠিত

শামীম রায়হান,দাউদকান্দি॥

কুমিল্লার মেঘনা উপজেলার দৈনিক ভোরের কাগজের মেঘনা প্রতিনিধি মো. ইব্রাহীম খলিল মোল্লা বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গত সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হরিপুর গ্রামে সংবাদ সংগ্রহের কাজে বের হলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক ইব্রাহীম খলিল মোল্লা একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন। তার সঙ্গে পিছনে আরেকজন আরোহী ছিলেন। হরিপুর গ্রামে একটি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় এক যুবতী হঠাৎ ঘর থেকে বেরিয়ে দৌড়ে রাস্তার ওপর চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে ইব্রাহীম খলিল হাইড্রোলিক ব্রেক চাপ দেন। এতে তার নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তায় পড়ে যান এবং গুরুতর আঘাত পান।

দুর্ঘটনায় ইব্রাহীম খলিলের বাম হাতের কনুই ছুটে যায় এবং বাম পায়ে স্বাভাবিক ব্যথা পায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সোনারগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে সাইনবোর্ডের আরেকটি বেসরকারি হাসপাতালে তার হাত যথাস্থানে বসিয়ে প্লাস্টার করে তাকে বাড়িতে পাঠিয়ে দেন।

চিকিৎসক জানিয়েছেন, এক সপ্তাহ পর তার হাতে একটি এক্স-রে করা হবে। এক্স-রে রিপোর্ট ভালো এলে তিনি বিপদমুক্ত থাকবেন। তবে রিপোর্টে কোনো জটিলতা ধরা পড়লে এমআরআই করিয়ে পরবর্তী চিকিৎসা নিতে হবে। আর বাম পা আপাতত বিপদমুক্ত।

সাংবাদিক ইব্রাহীম খলিলের এমন দুর্ঘটনায় সহকর্মীরা এবং এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন। তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD