1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ট্র্যাকের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু, চালকসহ আটক দুই - Dainik Cumilla
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে দারগার বাড়ি-সহ কয়েক বাড়িতে চুরি, থানায় অভিযোগ কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা রমজান ও ঈদকে সামনে রেখে কুমিল্লায় পুলিশ ও দোকান মালিকদের মতবিনিময় সভা কুবিতে সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​কুবিতে ভর্তির সময় ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত বৃদ্ধি দেবীদ্বারে ৩৮ লক্ষ টাকা ব্যায়ে ড্রেনের কাজে অনিয়ম; ঠিকাদারকে কারন দর্শানোর নোটিশ ক্যালিওগ্রাফি ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন দেবীদ্বারের গর্ব ‘গুনাইঘর বায়তুল আজগর সাত গম্বুজ জামে মসজিদ’  কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৪ জন কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় এক নারী নিহত পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা সভাপতি: রাসেল, সম্পাদক: প্রিন্স

ব্রাহ্মণপাড়ায় ট্র্যাকের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু, চালকসহ আটক দুই

  • প্রকাশিতঃ শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৯ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

কুমিল্লা-ব্রাহ্মণপাড়া-মীরপুর সড়কের চান্দলা টানা ব্রিজ এলাকায় ট্র্যাকের ধাক্কায় সজিব ইসলাম(১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় ট্র্যাকের চালকসহ দুইজনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ও স্থানীয় লোক জনের সঙ্গে কথা বলে জানা যায়, (২১ ডিসেম্বর) শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৩ টায় জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা টানা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত সজিব ইসলাম চান্দলা পদুয়া খামাচাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। সে চান্দলা কে.বি স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এবিষয়ে জানতে চাইলে থানার এসআই কমল সরকার বলেন, শনিবার বিকেলে চান্দলা টানা ব্রিজ হয়ে একটি ট্রাক মীরপুর দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকের ধাক্কা লেগে সজিব ইসলাম নামে এক পথচারীকে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ট্রাক ও চালকসহ দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD