1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সপ্তাহ ২০২৪ পালিত - Dainik Cumilla
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়া বারশ্বর – মালাপাড়া সড়ক দুই কিলোমিটার জুড়েই খানাখন্দ: দুর্ভোগে দুই ইউনিয়নের ১০ গ্রামের বাসিন্দা চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই নাঙ্গলকোটে যুবদল নেতার উপর হামলার অভিযোগ সদস্য সচিবের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়ায় যানজটে দুর্ভোগে সাধারণ মানুষ দেবীদ্বারে শ্রেণী কক্ষে পাঠদানের সময় ছাত্রীর সাথে অনৈতিক আচরনের অভিযোগে শিক্ষককে লাঞ্ছিত ও মারধর কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম

ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সপ্তাহ ২০২৪ পালিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২০ বার পঠিত

 

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের যথাযথ মানসিক বিকাশ ও শারীরিক সুস্থতার কথা বিবেচনা করে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় প্রতি বছর বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় এ বছর বিশ্ববিদ্যালয় এর সকল ছাত্র-ছাত্রী, অফিসার, স্টাফ ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দের জন্য সপ্তাহব্যাপী “ক্রীড়া সপ্তাহ ২০২৪” এর আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় ক্যারাম, দাবা ও লুডু খেলার আয়োজন করা হয়, যেখানে ব্রিটানিয়া পরিবারের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ, অফিসার ও স্টাফদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনটিকে বর্ণিল করে তোলে।

২৫শে সেপ্টেম্বর ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে “পুরস্কার বিতরণী অনুষ্ঠানের” আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ডঃ সুরজিৎ সর্ববিদ্যা, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ প্রফেসর মো: মিজানুর রহমান এবং ডিরেক্টর এডমিন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল হক। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধানসহ সকল অনুষদের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বিশ্ববিদ্যালয় এর সকল অফিসার ও স্টাফবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক ও বার্ষিক ক্রীড়া সপ্তাহ ২০২৪ এর আহ্বায়ক আবদুল্লাহ আল মারুফ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইন বিভাগের ছাত্র শওকতুল ইসলামের ক্যারাটে প্রদর্শন অনুষ্ঠানটিকে বিশেষ মাত্রা এনে দেয়। সম্মানিত অতিথিরা সকল খেলার বিজয়ী ও রানারআপদের মাঝে পুরস্কার তুলে দেন। অতিথিরা বক্তব্যে পড়ালেখার পাশাপাশি এ জাতীয় ইভেন্টগুলো নিয়মিত
আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD