1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ন্যাশনাল ডক্টরস' ফোরাম কুমিল্লা শাখার নতুন কমিটি - Dainik Cumilla
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় পৃথক অভিযানে পিস্তল-গাঁজাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মুরাদনগরের শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস নাঙ্গলকোটে আওয়ামীলীগের মিছিলের প্রতিবাদ করায় ইউনিয়ন শ্রমিকদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাট গোমতী নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান কৃষিমন্ত্রীর বুড়িচংয়ে ইতেকাফে থাকা অবস্থায় মসজিদে নামাজরত মুসল্লির মৃত্যু নাঙ্গলকোট প্রেসক্লাবে’র ইফতার মাহফিল সৌদি বাদশার উপহার ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টন খেজুর কুমিল্লায় ভোক্তা অধিকার অভিযানে নষ্ট মরিচ মিশিয়ে গুড়া তৈরি করায় মিল মালিককে ২ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে ‘জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস’ “দূর্যোগ প্রস্তুতি সম্পর্কে যত বেশী জানব আমরা আমাদের ক্ষয়ক্ষতি তত বেশী কমাতে পারব” দেবীদ্বারে নিজেরা করি ও ভূমিহীন সংগঠনের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ন্যাশনাল ডক্টরস’ ফোরাম কুমিল্লা শাখার নতুন কমিটি

  • প্রকাশিতঃ রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪১৩ বার পঠিত

নেকবর হোসেন

ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ’র কুমিল্লা শাখার ২০২৪-২৫ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার একটি সম্মেলন কেন্দ্রে এনডিএফ’র চিকিৎসক সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়। কার্যকরী কমিটিতে সভাপতি পদে ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডা. জহিরুল আলমের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটির নাম ঘোষণা করেন জামায়াত ইসলামীর মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং ডা. মজিবুর রহমান। কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন ১২ জন। তারা হলেন- প্রফেসর ডা. মোহাম্মদ বেলাল, প্রফেসর ডা. আতাউর রহমান, প্রফেসর ডা. মিজানুর রহমান,ডা. এন এম শাহাজাহান, প্রফেসর ডা. মাহবুবুল ইসলাম মজুমদার, প্রফেসর ডা. সফিকুর রহমান পাটোয়ারী, ডা. ফজলুর রহমান মজুমদার, ডা. মাহফুজুল হক, ডা. এম এ মান্নান, ডা. মোহাম্মদ আব্দুস সাত্তার, ডা. মেজর (অব) নুরুস সাফী ও ডা. মাসুদ হাসান। কমিটির সহ-সভাপতি পদে প্রফেসর ডা. নাসির উদ্দিন মাহমুদ ও ডা. জাহাঙ্গীর আলম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডা. মো. জুয়েল রানা, ডা. গিয়াস উদ্দিন ও ডা. মো.আরিফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে ডা. কাউছার হামিদ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে ডা. শাহ আলম, অর্থ সম্পাদক পদে ডা. জাবেদ আহমেদ, সমাজসেবা সম্পাদক পদে ডা. মঞ্জুর আহমেদ সাকি, অফিস সম্পাদক পদে ডা. আল আমিন সোহাগ, প্রচার সম্পাদক পদে ডা. হাসেম আব্দুল্লাহ, সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ডা. মোবারক হোসেন, মহিলা ডাক্তার বিষয়ক সম্পাদক পদে ডা. সানজিদা সুলতানা, সহ-মহিলা ডাক্তার বিষয়ক সম্পাদক পদে ডা. তাসাফী বিনতে আনোয়ার, ছাত্র বিষয়ক সম্পাদক পদে ডা. আশরাফুল ইসলাম, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক পদে ডা. সাইদুর রহমান এবং সদস্য পদে ডা. আবু মোহাম্মদ, ডা. মো. সাইফুল হক, ডা. মহিউদ্দিন, ডা. আহসান উল্লাহ রুমী, ডা. জানে আলম, ডা. আবুল হাসেম মনসুর, ডা. মাকসুদ উল্লাহ, ডা. শরীফ মজুমদার, ডা. নাজমুল হোসাইন সৈকত,ডা. আয়শা কবির ও ডা. নাহিন তানিয়া। উল্লেখ্য, প্রফেসর ডা. ইউসুফ আলী ১৯৮৯ সালে ১৯ মে ৩৫ জন নিয়ে চিকিৎসক নিয়ে ন্যাশনাল ডক্টরস’ ফোরাম প্রতিষ্ঠিত করেন। এনডিএফ প্রতিষ্ঠার পর থেকেই কুমিল্লায় কার্যক্রম শুরু হয় । এনডিএফ সংগটিত করেন ডা. এন এম শাহজাহান, ডা. ফজলুর রহমান মজুমদার ডা. শফিকুর রহমান পাটোয়ারী, ডা. মুজিবুর রহমান। ১৯৯৭ সালে একটি কমিটি গঠিত হয় এবং ১৯৯৯ সালে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD