1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় প্রান-আর এফ এল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড - Dainik Cumilla
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে দারগার বাড়ি-সহ কয়েক বাড়িতে চুরি, থানায় অভিযোগ কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা রমজান ও ঈদকে সামনে রেখে কুমিল্লায় পুলিশ ও দোকান মালিকদের মতবিনিময় সভা কুবিতে সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​কুবিতে ভর্তির সময় ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত বৃদ্ধি দেবীদ্বারে ৩৮ লক্ষ টাকা ব্যায়ে ড্রেনের কাজে অনিয়ম; ঠিকাদারকে কারন দর্শানোর নোটিশ ক্যালিওগ্রাফি ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন দেবীদ্বারের গর্ব ‘গুনাইঘর বায়তুল আজগর সাত গম্বুজ জামে মসজিদ’  কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৪ জন কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় এক নারী নিহত পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা সভাপতি: রাসেল, সম্পাদক: প্রিন্স

কুমিল্লায় প্রান-আর এফ এল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২৪৬ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া প্রাণ কোম্পানির একটি ডিপোতে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জানা যায়, দুপুরে আচমকাই দাউ দাউ করে জ্বলে ওঠে প্রাণ কোম্পানির ডিপোটি। এ সময় প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। পরে তা দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। কীভাবে আগুনের সূত্রপাত এখন পর্যন্ত তা জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বজলুর রশিদ বলেন, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন। এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।’

তিনি আরও বলেন, ‘এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। বিস্তারিত জেনে জানানো হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD