1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
কুমিল্লা প্রেসক্লাবে “সম্প্রীতির বাংলাদেশ” শীর্ষক মতবিনিময় সভা - Dainik Cumilla
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়া বারশ্বর – মালাপাড়া সড়ক দুই কিলোমিটার জুড়েই খানাখন্দ: দুর্ভোগে দুই ইউনিয়নের ১০ গ্রামের বাসিন্দা চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই নাঙ্গলকোটে যুবদল নেতার উপর হামলার অভিযোগ সদস্য সচিবের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়ায় যানজটে দুর্ভোগে সাধারণ মানুষ দেবীদ্বারে শ্রেণী কক্ষে পাঠদানের সময় ছাত্রীর সাথে অনৈতিক আচরনের অভিযোগে শিক্ষককে লাঞ্ছিত ও মারধর কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম

কুমিল্লা প্রেসক্লাবে “সম্প্রীতির বাংলাদেশ” শীর্ষক মতবিনিময় সভা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৬৪ বার পঠিত

নেকবর হোসেন:

সব পরিস্থিতিতেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যাবশ্যক। সকল ধর্মের মানুষের চর্চাগত একসাথে থাকার রীতিই- আমার বাংলাদেশ। ধর্ম হিংসা ছড়ায় না, ধার্মিক তৈরি করে। পারস্পরিক সম্প্রীতিই আমাদের নিরাপত্তা – বসবাস। এমন বাংলাদেশে সংবাদ কর্মীদেরও রয়েছে দায়িত্ব। পেশাগত পারস্পরিক মত বিনিময় আমাদের আরও দায়িত্বশীল করবে, সম্প্রীতির বাংলাদেশ গড়তে।
এরই প্রেক্ষিতে সোমবার রাত ৭ টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা আয়োজন করা হয়। এ মতবিনিময় সভায় কুমিল্লায় কর্মরত প্রায় ৬৫ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি , ৭১ টেলিভিশনের প্রতিনিধি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, বাংলাদেশ সম্পাদক পরিষদের সহ-সভাপতি ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক নীতিশ বড়ুয়া, বাসস এর প্রতিনিধি ও কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি অশোক বড়ুয়া।
এ সময় আরো বক্তব্য রাখেন দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক রফিকুল ইসলাম, কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, সহ সভাপতি মাহাবুব আলম বাবু, সদস্য দৈনিক জনকন্ঠের প্রতিনিধি মীর শাহলম, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার সহিদ উল্লাহ, দৈনিক ভোরের কাগজের প্রতিবেদক এম ফিরোজ মিয়া , একুশে টিভির প্রতিবেদক হুমায়ন কবির রনি, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, সিটিভি অনলাইনের সম্পাদক ওমর ফারুকী তাপস, দৈনিক শিরোনামের সিনিয়র প্রতিবেদক মোতাহের হোসেন মাহবুব, কুমিল্লা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক বাহার রায়হান, কোষাধ্যক্ষ তাওহিদ হোসেন মিঠু, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, দিলীপ মজুমদার, জসিম উদ্দিন কনক, দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন, এখন টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, মাই টিভির প্রতিনিধি আবু মুসা, কালের কন্ঠের প্রতিনিধি আব্দুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি তানভীর দীপু, কুমিল্লা টোয়েন্টি ফোরের প্রতিবেদক আশা রহমান প্রমুখ।
কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহিদ হাসান।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আমরা কোন গুজবে কান দিবো না, আমরা যা শুনবো তার বার বার যাচাই করবো, তারপর প্রকৃত সত্য পাঠকের সামনে তুলে ধরবো। দেশের কল্যাণে সম্প্রীতির বন্ধন শক্তিশালী করে সাংবাদিক সমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD