1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
কুমিল্লার মহাসড়কে ধাওয়া করে ২ মাদক কারবারিকে আটক করলো ছাত্ররা - Dainik Cumilla
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়া বারশ্বর – মালাপাড়া সড়ক দুই কিলোমিটার জুড়েই খানাখন্দ: দুর্ভোগে দুই ইউনিয়নের ১০ গ্রামের বাসিন্দা চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই নাঙ্গলকোটে যুবদল নেতার উপর হামলার অভিযোগ সদস্য সচিবের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়ায় যানজটে দুর্ভোগে সাধারণ মানুষ দেবীদ্বারে শ্রেণী কক্ষে পাঠদানের সময় ছাত্রীর সাথে অনৈতিক আচরনের অভিযোগে শিক্ষককে লাঞ্ছিত ও মারধর কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম

কুমিল্লার মহাসড়কে ধাওয়া করে ২ মাদক কারবারিকে আটক করলো ছাত্ররা

  • প্রকাশিতঃ শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২৫০ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লায় সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে শিক্ষার্থীরা ফেনসিডিলসহ ২ মাদক কারবারীকে আটক করেছে।
শনিবার (১০ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা টিপরা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার টিপরা বাজার এলাকার সমন্বয়ক শরিফুল ইসলাম।
আটককৃতরা হলেন, ফেনীর সোনাগাজী উপজেলার ধনপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এনায়েত হোসেন (২৫) ও একই এলাকার বাহার মিয়ার ছেলে ইকবাল হোসেন (২৩)।
সমন্বয়ক শরিফুল ইসলাম বলেন, শেখ হাসিনার পদত্যাগের পর সারাদেশে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। বিনা পারিশ্রমিকে ছাত্র-সমাজ এ দায়িত্ব হাতে তুলে নেয়। প্রতিদিনের মতো শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার টিপরা বাজার এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছিলাম। একপর্যায়ে সন্দেহ হলে ঢাকামুখী সিএনজিচালিত একটি অটোরিকশাকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দিলে চালক বেপরোয়া গতিতে ছুটতে থাকেন।

তিনি আরও বলেন, এক পর্যায়ে ধাওয়া করে অটোরিকশাটির গতিরোধ করে শিক্ষার্থীরা। পরে ভেতরে তল্লাশি চালিয়ে ৮ কার্টন ফেনসিডিল জব্দ করা হয়। জব্দকৃত ফেনসিডিলসহ দুজনকে সেনাবাহিনীর সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD