1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
ভিক্টোরিয়া কলেজে রাজনীতি নিষিদ্ধ চায় শিক্ষার্থীরা  - Dainik Cumilla
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়া বারশ্বর – মালাপাড়া সড়ক দুই কিলোমিটার জুড়েই খানাখন্দ: দুর্ভোগে দুই ইউনিয়নের ১০ গ্রামের বাসিন্দা চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই নাঙ্গলকোটে যুবদল নেতার উপর হামলার অভিযোগ সদস্য সচিবের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়ায় যানজটে দুর্ভোগে সাধারণ মানুষ দেবীদ্বারে শ্রেণী কক্ষে পাঠদানের সময় ছাত্রীর সাথে অনৈতিক আচরনের অভিযোগে শিক্ষককে লাঞ্ছিত ও মারধর কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম

ভিক্টোরিয়া কলেজে রাজনীতি নিষিদ্ধ চায় শিক্ষার্থীরা 

  • প্রকাশিতঃ বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৬৭৬ বার পঠিত

 

কলেজ প্রতিনিধি |

দেশের প্রাচীনতম বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। প্রায় ২৯ হাজার শিক্ষার্থীর এ পরিবারে ছাত্র-রাজনীতি চান না শিক্ষার্থীরা। কলেজে ছাত্র রাজনীতি বন্ধ করতে বুধবার (৭ আগস্ট) সকালে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে ‘সহমত পোষণ করছি’  লিখে স্বাক্ষর করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। এ স্মারকলিপি মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানিয়েছেন তিনি।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা লিখেছেন, আমরা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থী। কলেজে কোনো প্রকার ছাত্র রাজনীতি ( ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্রলীগ ও অন্যান্য যে কোন অংঙ্গ সংগঠনের সাথে) নিষিদ্ধ করা হলো। কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপে সম্পৃক্ততা কলেজের সাথে থাকবেনা। আমরা কলেজের শিক্ষার্থীরা যদি এইসব দলের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্থ হই তাহলে এই দায় কলেজ প্রশাসনের। সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। সকল ধরণের পলিটিক্যাল রুম বিলুপ্ত করতে হবে। এই প্রত্যয় আজ থেকে আমাদের দাবি কার্যকর করতে হবে। আমরা শৃঙ্খলাবদ্ধ থাকবো।

কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা বহু বছর ধরে কলেজে বিভিন্ন রাজনৈতিক নেতাদের হাতে হয়রানির শিকার। ক্লাস চলাকালীনও রাজনৈতিক মিছিল কিংবা মিটিংয়ে ডেকে নিতো বড় ভাইয়েরা। না যেতে চাইলে আমাদেরকে হেনস্তার করত। আমরা চাইনা কলেজে আর এই ধরণের রাজনীতি থাকুক।

ডিগ্রী শাখার শিক্ষার্থী হালিমা আক্তার বলেন, এখনই সময় ক্যাম্পে ছাত্র-রাজনীতি বন্ধ করার। কারণ এই ছাত্র রাজনীতির কারণে ক্যাম্পাসে শিক্ষার অনেক ব্যঘাত ঘটে, বিশৃঙ্খলা হয়।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, শিক্ষার্থীরা একটি আবেদন পত্র নিয়ে এসেছে এ বিষয়ে। আমি তাদেরকে বুঝিয়েছি যে এটা প্রজ্ঞাপন জারি হবে মন্ত্রণালয় থেকে। আমি কোন প্রজ্ঞাপন জারি করতে পারবো না। তারা বলেছে আমাকে সম্মতি দিতে, তারা সেটা মন্ত্রণালয়ে জমা দেবে। তাই আমি এতে সম্মতি প্রদান করে স্বাক্ষর দিয়েছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD