1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
গ্যাস সরবরাহ বন্ধে ভোগান্তিতে পড়েছেন কুমিল্লা-মিরপুর সড়কের যাত্রীরা - Dainik Cumilla
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়া বারশ্বর – মালাপাড়া সড়ক দুই কিলোমিটার জুড়েই খানাখন্দ: দুর্ভোগে দুই ইউনিয়নের ১০ গ্রামের বাসিন্দা চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই নাঙ্গলকোটে যুবদল নেতার উপর হামলার অভিযোগ সদস্য সচিবের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়ায় যানজটে দুর্ভোগে সাধারণ মানুষ দেবীদ্বারে শ্রেণী কক্ষে পাঠদানের সময় ছাত্রীর সাথে অনৈতিক আচরনের অভিযোগে শিক্ষককে লাঞ্ছিত ও মারধর কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম

গ্যাস সরবরাহ বন্ধে ভোগান্তিতে পড়েছেন কুমিল্লা-মিরপুর সড়কের যাত্রীরা

  • প্রকাশিতঃ শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৩৩০ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লা-মিরপুর সড়কের প্রধান যানবাহন সিএনজি চালিত অটোরিকশা। এ বাহন দিয়েই প্রতিদিন এ সড়কে নানা প্রয়োজনে কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। তবে গত ১০ জুলাই ( বুধবার ) সকাল থেকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনে সমস্যা দেখা দেওয়ায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট দেখা দেয়।

এতে বৃহস্পতিবার ( ১১ জুলাই ) সকাল থেকে গ্যাস রিফিল করতে না পারার কারণে সড়কে সিএনজি চালিত অটোরিকশার সংকট দেখা দেয়। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এ সড়কে জরুরি প্রয়োজনে যাতায়াত করা সাধারণ যাত্রীদের।

সরেজমিনে দেখা গেছে, ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লা যাতায়াতের নির্ধারিত সিএনজি স্ট্যান্ডে সিএনজি চালিত কোন অটোরিকশা নেই। ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে তিনগুণ ভাড়ায় ও বেশি সময় ব্যয়ে জরুরি কাজে যাতায়াত করছেন যাত্রীরা। সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা বেশি থাকলেও চার্জ স্বল্পতার কারণে কমে এসেছে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যাও। এতে জরুরি প্রয়োজনে যাতায়াত করা যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।

এহসানুল ইসলাম নামে এক যাত্রী বলেন, সিএনজি নেই, তিনগুণ ভাড়া দিয়ে অটোরিকশা করে কুমিল্লা যেতে হচ্ছে। এখন অটোরিকশার সংখ্যাও কমে এসেছে। শুনেছি সকাল থেকেই এ সড়কে সিএনজি না থাকায় যাত্রীদের অনেক কষ্ট ভোগ করতে হয়েছে।

আরেক যাত্রী রহিমা সুলতানা বলেন, শুনছি সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। যে কারণে সড়কে সিএনজি চালিত অটোরিকশা নেই। লোকজন ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে যাতায়াত করছে। অটোরিকশা দিয়ে দীর্ঘ পথ যাতায়াতে কষ্ট, সময় ও অর্থ দুটোই বেশি লাগছে।

কুমিল্লার যাওয়ার অপেক্ষায় থাকা যাত্রী মনির হোসেন, ইউনুস মিয়া, ফয়সল আহমেদ ও রোকসানা বেগমসহ আরও কয়েকজন যাত্রী বলেন, একঘণ্টা ধরে গাড়ির জন্য অপেক্ষা করছি। সকাল থেকেই সড়কে সিএনজি নেই। সারাদিন কিছু ব্যাটারি চালিত অটোরিকশা যাত্রী আনা-নেওয়ার জন্য পাওয়া গেলেও এখন এটিরও সংকট দেখা দিয়েছে। শুনছি অটোরিকশাও চার্জ স্বল্পতার কারণে কমে গেছে। এখন জানি না কীভাবে যাব।

ব্যাটারি চালিত অটোরিকশা চালক হুমায়ুন কবির বলেন, আমি এ সড়কে গাড়ি চালাই না, উপজেলার স্থানীয় রাস্তায় গাড়ি চালাই। তবে আজকে এ সড়কে সিএনজি না থাকায় অন্যান্য অটোরিকশা ড্রাইভারদের মতো আমিও এ সড়কে অটোরিকশা চালাচ্ছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD