1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
মামলার হাজিরা দিতে কুমিল্লার আদালতে মামুনুল হক - Dainik Cumilla
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে যুবদল নেতার উপর হামলার অভিযোগ সদস্য সচিবের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়ায় যানজটে দুর্ভোগে সাধারণ মানুষ দেবীদ্বারে শ্রেণী কক্ষে পাঠদানের সময় ছাত্রীর সাথে অনৈতিক আচরনের অভিযোগে শিক্ষককে লাঞ্ছিত ও মারধর কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে সুফিবাদী সুন্নী মহাসমাবেশে বক্তারা “নবীগণের-ওলীগণের প্রদর্শিত মানবিক ইসলামকে প্রসারিত করার আহ্বান” পর্ব্রাযাপ্ত বৃষ্টিতে ও অনুকূল আবহাওয়ার ব্রাহ্মণপাড়ায় আমন ধানের ফলন ভাল হবে বলে কৃষকের স্বপ্ন

মামলার হাজিরা দিতে কুমিল্লার আদালতে মামুনুল হক

  • প্রকাশিতঃ সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২৫২ বার পঠিত

দৈনিক কুমিল্লা।।

কুমিল্লা আদালতে হাজির হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক ও সংগঠনের নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

সোমবার (৮ জুলাই) বেলা ১২টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন একটি মামলার চার্জ গঠন করেন। ওই মামলার চার্জ গঠনের শুনানিতে তারা উপস্থিত হয়েছেন। এসব তথ্য জানিয়েছেন মামলার আসামিপক্ষের আইনজীবী মো. জসিম উদ্দীন চৌধুরী।
তিনি জানান, গত ২০২০ সালের ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনার জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় এক মাহফিলের আয়োজন করা হয়। ওই মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আয়োজক ও অতিথিদের বিরুদ্ধে ১৭ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলায় ছয় জনকে আসামি করা হয়। সোমবার এই মামলার চার্জ গঠনের দিন ছিল। তাই আসামিরা উপস্থিত হয়েছেন।

মামলার আসামিপক্ষের আইনজীবী মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, ‘বিচারকের সামনে মাওলানা মামুনুল হক তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। তারা (মামুনুল হক ও খালেদ সাইফুল্লাহ) নির্দোষ বলে জানিয়েছেন। পরে বিচারক মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।’

যদিও মামুনুল হক এসব বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনও কথাই বলতে রাজি হননি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD