1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা সিটি কর্পোরেশন অংকনশালায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা সিটি কর্পোরেশন অংকনশালায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৫৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।। 

বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগরীর নগর উদ্যানস্থিত সিটি কর্পোরেশন অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের আয়োজনে নগর উদ্যানে দুপুর ২টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের চারটি ক্যাটাগরিতে প্রথম,  দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার ১২জন প্রতিযোগিতার মাঝে সম্মাননা স্মারক তুলে দেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান। এতে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশন অংকনশালা ও শিল্প চর্চা কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শাহিন।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির রিক্রিয়েশন সাব কমিটির দুই দুই বারের সদস্য এডভোকেট তাপস চন্দ্র সরকার, কবি নজরুল ইন্সটিটিউট, কুমিল্লা’র অনুষ্ঠান সংগঠক মোঃ আল-আমিন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশন অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের প্রায় শতাধিক কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD