1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুসিক নির্বাচনে তিন প্রার্থীর অভিযোগ ‘মিথ্যা’, ভোটের পরিবেশ ‘সুষ্ঠু’ বললেন সূচনা - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুসিক নির্বাচনে তিন প্রার্থীর অভিযোগ ‘মিথ্যা’, ভোটের পরিবেশ ‘সুষ্ঠু’ বললেন সূচনা

  • প্রকাশিতঃ শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৯৪ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে বলে জানিয়েছেন মেয়র পদপ্রার্থী তাহসীন বাহার সূচনা। একই সঙ্গে তিনি দাবি করেছেন, অন্য প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে যে অভিযোগ উঠেছে, তা মিথ্যা।
শনিবার সকাল ১১টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। অন্য প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া, পেশিশক্তি ব্যবহার করে ভয়-আতঙ্ক ছড়ানো, ভোটারদের বাধা দেওয়া- এসব অভিযোগ মিথ্যা।
তিনি আরো বলেন, আমি এই প্রথমবার প্রার্থী হয়েছি। কিন্তু আমি যেহেতু রাজনৈতিক পরিবারেরই মেয়ে, নির্বাচন আমার জন্য প্রথম কিছু না। নির্বাচন ইভিএমে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন।
তাহসীন বাহার সূচনা বলেন, অভিযোগের তীর আমার দিকে কেন, আমি সেটা আসলে জানি না। এখন পর্যন্ত খুব ভালো নিউজ আমার কাছে আছে।
সকাল ৮টা থেকে কুমিল্লার ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট দিতে এসে ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার অভিযোগ করেন, বাস প্রতীকের প্রার্থীর লোকজন তার এজেন্টদের বের করে দেওয়ার চেষ্টা করে। প্রতিবাদ করলে বাস প্রতীকের সমর্থকরা তাদের ওপর গুলি চালায়।
তাহসীন বাহার সূচনার কর্মীদের বিরুদ্ধে ভোটারদের হুমকি ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন একই দলের হাতি প্রতীকের প্রার্থী নূর-উর রহমান মাহমুদ তানিম।
সাবেক মেয়র ও টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কুও অভিযাগ করেছেন তার ভোটারদের বাধা দেওয়া এবং কেন্দ্রে তার এজেন্ট ঢুকতে না দেওয়ার ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD