1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সিটির উপ নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

সিটির উপ নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৩৬১ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি কর্পোরেশন রাত পোহালেই মেয়র পদে উপনির্বাচনের ভোট। ইতিমধ্যে ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শুক্রবার বেলা ১১ টায় কুমিল্লা জিলা স্কুল থেকে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জামাদী পাঠানো হতে থাকে কেন্দ্রে- কেন্দ্রে।

শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫ টি কেন্দ্রে ভোট হবে ইভিএম পদ্ধতিতে। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে এই উপ নির্বাচনে মোট চারজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭ টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৪৫৮। পুরুষের চেয়ে নারী ভোটার ৬ হাজার ৯২ জন বেশি।

কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি কর্পোরেশন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন জানান, প্রতিটি কেন্দ্র পর্যাপ্ত পরিমান ইভিএম মেশিন এবং অন্যান্য সরঞ্জামাদী পরিপূর্ণ নিরাপত্তায় পাঠানো হচ্ছে। আশাকরি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোট গ্রহণ করতে পারবো। ভোট গ্রহণে কোন কেন্দ্রে বিপত্তি হলেই ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD