1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা পিটিআই স্কুল মাঠে ইউনিসেফের আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ কর্মসূচি চলছে - Dainik Cumilla
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে সুফিবাদী সুন্নী মহাসমাবেশে বক্তারা “নবীগণের-ওলীগণের প্রদর্শিত মানবিক ইসলামকে প্রসারিত করার আহ্বান” পর্ব্রাযাপ্ত বৃষ্টিতে ও অনুকূল আবহাওয়ার ব্রাহ্মণপাড়ায় আমন ধানের ফলন ভাল হবে বলে কৃষকের স্বপ্ন কুমিল্লায় ‘২ টাকার আহার’ কর্মসূচির উদ্ধোধন নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসেবিসহ গ্রেফতার ৬

কুমিল্লা পিটিআই স্কুল মাঠে ইউনিসেফের আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ কর্মসূচি চলছে

  • প্রকাশিতঃ সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।।

“আমাকে খেলতে দাও” এ শ্লোগান সামনে রেখে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশুর অধিকার রক্ষা জন্যে আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ কর্মসূচি চলছে দেশের বিভিন্ন জেলা ও উপজেলাসহ দেশের সবকটি সিটি কর্পোরেশন এলাকায়। তারই ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারী সোমবার বিকেলে কুমিল্লা মহানগরীর কালিয়াজুরী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় মাঠে আত্ম সুরক্ষা কৌশলের কর্মসূচি ট্রেনিং সেশান চলছে। ইতিমধ্যে জেলার প্রায় শিশু এবং কিশোর-কিশোরীকে আত্ম সুরক্ষার কৌশল শিখিয়েছে ইউনিসেফের আত্ম সুরক্ষা কৌশল কর্মসূচি (সেলফ ডিফেন্স প্রজেক্ট)। একজন নারী এবং একজন পুরুষ অভিজ্ঞ ট্রেনের দ্বারা এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে কুমিল্লা জেলায়।
জানা যায়- ইউনিসেফের সার্বিক সহযোগিতায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বে চলছে আত্ম সুরক্ষার কৌশল প্রশিক্ষণ। আত্ম সুরক্ষার কৌশল প্রশিক্ষণ কর্মসূচি বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে কাজ করছে। ইউনিসেফ বাংলাদেশের এক লক্ষ শিশুকে আত্ম সুরক্ষা কৌশল প্রশিক্ষণের আওতায় নিয়ে আসবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং ইউনিসেফ এর সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচি একেকটি জায়গায় চার দিন হবে। ওই কর্মসূচীতেন একশো প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
আত্ম সুরক্ষা কৌশল প্রশিক্ষণের মাধ্যমে শিশুরা শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করার জন্য এবং নারী ও শিশুদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলার জন্য কাজ করছে। আত্ম সুরক্ষা কৌশল প্রশিক্ষণে ছয় থেকে আটারো বছর বয়স্ক ৮০ শতাংশ মেয়ে শিশু, ১৫ শতাংশ ছেলে শিশু এবং ৫ শতাংশ চিল্ড্রেন উইথ ডিজেবিলিটি ( CWD) অংশগ্রহণ করেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD