1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৬০১ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার অভিযানে দাউদকান্দি উপজেলায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ ১৮ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানাধীন দাউদকান্দি পৌরসভার চট্টগ্রাম-টু-ঢাকা গামী মহাসড়কের দক্ষিণ পাশ্বে বিআরটিসি বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার একটি দল।

এ সময় ঢাকা মেট্রো-ন-১৭-৯৯৫১ রেজিঃ নম্বরের একটি পুরাতন নীল/হলুদ রংয়ের পিকআপ গাড়ি আসতে দেখে গাড়ী থামানোর সংকেত দেয় গোয়েন্দা দল। গাড়ি থামলে তল্লাশি করে গাড়ীর পেছনে বডিতে ০২টি প্লাষ্টিকের বস্তার ভেতরে রক্ষিত মোট ২০(বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে গাড়ির চালক মোঃ রাসেল (২৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল ফরিদপুর জেলার সালথা থানার ছোট লক্ষনদিয়া গ্রামের মৃত ইদ্রিস মাতাব্বরের ছেলে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD