1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
প্রয়াত মেয়র-কে নগর ভবনে শেষ শ্রদ্ধা জ্ঞাপন - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

প্রয়াত মেয়র-কে নগর ভবনে শেষ শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৪ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতকে নগর ভবনে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে মেয়র রিফাতের মরদেহ সিটি করপোরেশন কার্যালয় প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়।

সেখানে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা শামসুল আলম, সচিব আশরাফুন নাহার, প্রধান প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়াসহ সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা।

পরে সকাল ১০টার দিকে মেয়রের মরদেহ কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। সেখানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতারাসহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের পর বাদ জুমা কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

গত বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মেয়র রিফাত। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে নানা সংক্রমণ নিয়ে শ্বাস-প্রশ্বাস জনিত জটিলতায় আক্রান্ত ছিলেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মেয়রের মরদেহ বাংলাদেশ নিয়ে আসা হয়। রাত সাড়ে ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত তার মরদেহ নগরের মনোহরপুরস্থ বাসভবনের সামনে রাখা হয়।

বাদ জুমা জানাজা শেষে নগরীর টমসন কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হবে আরফানুল হক রিফাতকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD