1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নগরীর চকবাজারে ৮৫ টাকা কেজিতে মাইকিং করে দেশি পেঁয়াজ বিক্রি - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

নগরীর চকবাজারে ৮৫ টাকা কেজিতে মাইকিং করে দেশি পেঁয়াজ বিক্রি

  • প্রকাশিতঃ বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৫ বার পঠিত

নেকবোর হোসেন:

কুমিল্লার চকবাজারে ৮৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে পাইকারি দোকানিরা। আমদানিকৃত পেঁয়াজের দাম কিছুটা কমলেও এখনো ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ। সকাল থেকে কুমিল্লার চকবাজারের বিভিন্ন দোকানে মাইকিং করে ৮৫ টাকা দরে দেশি পেঁয়াজ মাইকিং করে বিক্রি শুরু করে দোকানিরা। একদিনের ব্যবধানে প্রায় ১০০ টাকা কেজিতে কম পাওয়ায় লাইন ধরে পেঁয়াজ কিনতে দেখা যায় ক্রেতাদের।
দোকানিরা বলছেন, দেশি পেঁয়াজ বাজারে আসায় কমছে পেঁয়াজের দাম। কোথাও কোন সঙ্কট নেই।
ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, ২৪ ঘন্টা আগেও একই বাজারে ১০০ টাকা বেশি কেজিতে পেঁয়াজ কিনতে হয়েছে। আর আজকে ৮৫ টাকা দরে পেঁয়াজ কেনা যাচ্ছে বিষয়টি সম্পূর্ণ দোকানদারের উপর নির্ভর করছে। তারা চাইলে দেশি ও আমদানিকৃত পেঁয়াজ আলাদা করে ন্যায্যমূল্যে বিক্রি করতে পারেন।
কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্যাহ খোকন জানান,আমার ঘোষণা দিয়েছিলাম ১০০ টাকার নিচে পেঁয়াজ বিক্রি করবো। নতুন পেঁয়াজ আসায় দাম কমে গেছে। এখন কেউ অতিরিক্ত পেঁয়াজ কেনার প্রয়োজন নেই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD