1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের অভিযানে ১৫ লক্ষ টাকার ভারতীয় বাজি জব্দ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের অভিযানে ১৫ লক্ষ টাকার ভারতীয় বাজি জব্দ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩১৮ বার পঠিত

 

মো. রেজাউল হক শাকিল ।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ ভারতীয় বাজি জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী শশীদল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট স. ম. আজহারুল ইসলাম। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ ও শশীদল বিওপির বিজিবি সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে প্যারেট বাজি, ফ্লাওয়ার বাজি ও কোবরা বাজিসহ ৯৩ হাজার ৬০০ টি বাজি জব্দ করা হয়। উদ্ধার হওয়া এসব বাজির আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ ৩ হাজার টাকা। অভিযানের খবরে চোরাকারবারি জহিরুল ইসলাম (৪০) মালামাল রেখে সটকে পড়ে। ফলে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স.ম. আজহারুল ইসলাম বলেন, এটি নিয়মিত কাজের অংশ। মাদক ও চোরাকারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD