1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
২৭ টাকার আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে! ভোক্তা অধিদপ্তরের অভিযান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

২৭ টাকার আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে! ভোক্তা অধিদপ্তরের অভিযান

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৫ বার পঠিত

শামীম রায়হান॥

দাউদকান্দি উপজেলার নতুন ফেরিঘাট এলাকায় ৪টি আলুর হিমাগার রয়েছে। যেখানে মৌসুমি কৃষিজাত পণ্য আলু সংরক্ষিত করা হয়।
সরকার নির্ধারিত আলুর বাজারমূল্য ছিল ২৭ টাকা। মজুদদার ও হিমাগার কর্তৃপক্ষের যোগসাজশে ৫০ টাকা মূল্যে আলু বিক্রি হচ্ছে। এমন খবরের ভিত্তিতে জেলা ভোক্তা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নতুন ফেরিঘাট এলাকায় একযোগে সবগুলো আলু সংরক্ষিত হিমাগারে অভিযান পরিচালনা করেন।
এই অভিযানের বিষয়টি টের পেয়ে আলু মজুমদাররা গা ঢাকা দিয়ে সটকে পড়েন।

অভিযান পরিচালনার সময় ব্রাক নামের একটি হিমাগারের ব্যবস্থাপকের বিভিন্ন ত্রুটিবিচ্যুতি দেখতে পান ভোক্তা অধিদপ্তর। এই হিমাগারে আলু মজুদ আছে ৪৯ হাজার বস্তা। অভিযান পরিচালনা করার সময় ১৮৪ বস্তা আলু বিক্রি করেন দুই পাইকারি বিক্রেতার কাছে, অভিযান টের পেয়ে পাইকারি বিক্রেতাও লাপাত্তা হয়েছেন। এই হিমাগারের ব্যবস্থাপক শহিদুল ইসলামকে
দায়িত্ব অবহেলার কারণে কোনো জেল-জরিমানা না করে প্রাথমিক অবস্থায় শতর্ক করে দেন।
অভিযান পরিচালনা করেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান।
এসময় কুমিল্লা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম ও মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিনসহ পুলিশের একাধিক সদস্য উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD