1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে জাতীয় পাবলিক সার্ভিস ডে উদযাপন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দাউদকান্দিতে জাতীয় পাবলিক সার্ভিস ডে উদযাপন

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৩১৬ বার পঠিত

শামীম রায়হান॥

“সবার আগে সুশাসন,জনসেবায় উদ্ভাবন”প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসন মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান।

এ সময় স্বানীয় সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তারা সেবাদাতা ও গ্রহীতার জবাবদিহিতা নিয়ে বিষদ আলোচনা করেন। তাঁরা বলেন সুশাসনের পূর্বশর্ত জবাবদিহিতা। তাই সেবা গ্রহন ও প্রদানের সচেতনতার উপর জোর দেন তাঁরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান সাংবাদিকদের পাবলিক সার্ভিস দিবসের তাৎপর্য সাধারণ মানুষের মাঝে তুলে ধরার আহ্বান জানান। পরে একটি র‍্যালী উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

আলোচনা ও র‍্যালীতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল আলম, নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল আলমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD