1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শুদ্ধাচার পুরস্কার পেল দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো.মহিনুল হাসান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

শুদ্ধাচার পুরস্কার পেল দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো.মহিনুল হাসান

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৩৬৭ বার পঠিত

শামীম রায়হান॥

কুমিল্লা জেলার উপজেলা পর্যায়ে শুদ্ধাচার পুরষ্কার ২০২৩ পেলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান।

রবিবার(১৬ জুলাই) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট মোহাম্মদ শামীম আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা, সততা ইত্যাদির উপর ভিত্তি করে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো.মহিনুল হাসানের হাতে এ পুরস্কার তুলে দেন৷

এ সময় পুরস্কার বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মংনে থোয়াই মারমা,কুমিল্লা সিভিল সার্জন ডা.নাছিমা আকতারসহ বিভিন্ন সরকারের দপ্তরের কর্মকর্তাও কর্মচারীবৃন্দ৷

উল্লেখ্য,রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার সরকারি কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে “সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল ” শিরোনামে “শুদ্ধাচার পুরস্কার নীতিমালা ২০২১” এর আলোকে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে এ পুরস্কার প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD