1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে রেজাউল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন,বিক্ষোভ অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে রেজাউল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন,বিক্ষোভ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৪৩২ বার পঠিত

 

শামীম রায়হান॥ কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের খোশকান্দি গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রেজাউল নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়৷

শুক্রবার(১৯ মে)বিকাল সাড়ে ৪টায় উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের রায়পুর আসমানিয়া সড়কে খোশকান্দি গ্রামের সাইজুদ্দিনের ছেলে রেজাউল হত্যাকারী আসামীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় গ্রামবাসীরা৷

জানা যায়,গত (২০ এপ্রিল)বৃহস্পতিবার রাতে খোশকান্দি গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রেজাউল নামে(২৯)বছরের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকান্ডের ঘটনায় তার ছোট ভাই ইউসুফ হাসান বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় ১৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

মামলা দায়ের পর হত্যায় জড়িত ২জন নারী আসামীকে গ্রেফতার করলে ও বাকী আসামীরা এখনো ধরা ছোঁয়ার বাহিরে৷ মামলার বাদী ইউসুফ হাসান জানান,আমার ভাই রেজাউল হত্যার প্রায় ১মাস হলেও প্রকৃত আসামীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷এতে বিক্ষুদ্ধ হয়ে অত্র গ্রামের বাসিন্দারা মানববন্ধন করে বাকী আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানায়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী নারী পুরুষ এতে অংশ নেয়।মানববন্ধন শেষে রায়পুর আসমানিয়া আঞ্চলিক সড়কে বিক্ষোভ করে মানববন্ধনকারীরা।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD