1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শেখ হাসিনা মাদ্রাসার শিক্ষাকে স্বীকৃতি দিয়েছেনঃ ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

শেখ হাসিনা মাদ্রাসার শিক্ষাকে স্বীকৃতি দিয়েছেনঃ ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৬১৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার॥

বাংলাদেশে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, দেশে মাদ্রাসার শিক্ষাকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকৃতি দিয়েছেন। এখন মাদ্রাসার পড়া লেখা করে শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে চাকরি করতে পারছেন। যা আগে কোন সরকারই মাদ্রাসা শিক্ষার্থীদের কথা ভাবেনি। মাদ্রাসা শিক্ষার আরো উন্নয়ন এবং যুগউপযোগী করার জন্য কাজ করে যাচ্ছে বর্তমান শেখ হাসিনার সরকার।

শুক্রবার (০৫ মে) দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী লক্ষীপুর মাদ্রাসায় পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে সকল শিক্ষার্থী-শিক্ষকদের সাথে কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন দেশে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান হচ্ছে। যা দেশের জন্য গৌরবের। মাদ্রাসার শিক্ষার্থীরাও এখন যেন দেশের উন্নয়নে বিভিন্নভাবে অংশীদার হচ্ছেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের উন্নয়নের পাশাপাশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের বিষয়াদি বিবেচনায় রেখে জাতির পিতা দেশে ইসলামের প্রচার-প্রসারে গ্রহণ করেছিলেন বাস্তবভিত্তিক ও কার্যকরী নানা ব্যবস্থা। দেশে সরকারি পৃষ্ঠপোষকতায় ইসলামের প্রচার-প্রসারের স্থপতিও বঙ্গবন্ধু। ইসলাম সম্পর্কে গবেষণা, প্রচার-প্রসার ও এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে ইসলাম ধর্ম প্রচার করার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের নিজস্ব অর্থায়নে প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করছে বলেও উল্লেখ করেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD