1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে কিশোর গ্যাং নেতা বাঁধনের লাশ দাফন সম্পন্ন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে কিশোর গ্যাং নেতা বাঁধনের লাশ দাফন সম্পন্ন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৭০৫ বার পঠিত

শামীম রায়হান॥

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বাশরা গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত কিশোর গ্যাং নেতা রাহেজুল আমিন বাধঁন (৩৫) এর লাশ দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার(২৪ এপ্রিল)ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাদ আসর তার লাশ গ্রামের বাড়ি বাশরায় পৌঁছলে পুলিশি কঠোর নিরাপত্তায় বাদ মাগরিব বাশরা গ্রামে তার নিজ উঠানে জানাজা শেষে বাড়ির পাশে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য রবিবার(২৩ এপ্রিল) সকালে উপজেলার বাশরা গ্রামে বাঁধন তার দলবল নিয়ে বাড্ডাবাড়ীতে হামলা করে নুরু মিয়ার ছেলে হাসানসহ কয়েক জনকে আহত করলে এতে ক্ষীপ্ত হয়ে দুপুরে প্রতিপক্ষরা বাঁধনের বাড়িতে হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করে। গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়৷

নিহত রাহেজুল আমিন বাঁধন বাশরা গ্রামের আলী আহমেদের ছেলে। সে নোয়াখালী জেলা পুলিশের বরখাস্তকৃত পুলিশ কনস্টেবল।

বাঁধন পুলিশের কনস্টেবল পদে নোয়াখালী জেলা পুলিশে কর্মরত অবস্থায় বিভিন্ন অভিযোগের প্রায় দুই বছর আগে বরখাস্ত করা হয়।  তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ ৭টি মামলা রয়েছে। বাঁধনের অত্যাচার থেকে বাঁচতে এবং তার বিচার দাবী করে ২০২১ সালের ১৭ আগষ্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে যা জাতীয় দৈনিকসহ স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়৷

এই রিপোর্ট প্রেরন পর্যন্ত হত্যা মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন দাউদকান্দি মডেল থানার অফিসার মুহাম্মদ আলমগীর ভূঁঞা৷ তিনি আরো বলেন,এ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD