1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মিয়াবাজার আইডিয়াল একাডেমিতে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মিয়াবাজার আইডিয়াল একাডেমিতে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৭২ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে মিয়াবাজার আইডিয়াল একাডেমিতে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ সময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ২০২৪ সালের বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, সনদ ও সম্মাননা স্বারক বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার মিয়াবাজারস্থ বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কো-চেয়ারম্যান ড. মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিসিএস ক্যাডার, বেস্টসেলার লেখক ও ক্যারিয়ার স্পেশালিস্ট গাজী মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর আহবায়ক ও আব্দুল্লাহপুর ইকরা মডেল একাডেমির পরিচালক মো. আমির হোসাইন, যুগ্ম আহবায়ক ও মিয়াবাজার মেধাবিকাশ ইংলিশ লার্নিং স্কুল এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. শাহজাহান কবির, সদস্য সচিব এবং করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, মরকটা ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. ইকবাল হোসেন।

মিয়াবাজার আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা মাস্টার মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর যুগ্ম আহবায়ক, স্টুডেন্ট মেধা উন্নয়ন বৃত্তি অ্যাসোসিয়েশন মহাসচিব ও মিয়াবাজার আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মো. ওয়াসিম উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. এয়ার আহমেদ, এনামুল হক নোমান, চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর সদস্য ও জামমুড়া হলি কেয়ার একাডেমির প্রধান শিক্ষক মো. ইমামুল মজুমদার, মিয়াবাজার আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক মো. মাসুম বিল্লাহ, সচেতন অভিভাবক মাওলানা মোহাম্মদ ইয়াছিন, শিক্ষক মাওলানা মো. আজহার, মোসা. রাশেদা আক্তার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত মিয়াবাজার আইডিয়াল একাডেমির সহকারী শিক্ষক রহিমা আক্তার, নাসিমা আক্তার, মৌ সাহা, নুসরাত জাহান বীথি, প্রাক্তন শিক্ষক দুলাল, মমিনুল ইসলাম মজুমদার, শিক্ষানুরাগী মাস্টার মো. বাবুল, শফিউল ইসলাম সহ বিদ্যালয়ের অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD