1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় একাধিক মামলার আসামীসহ ৪ জন গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় একাধিক মামলার আসামীসহ ৪ জন গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৯১ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া কুমিল্লা প্রতিনিধি

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে গতকাল বুধবার (৮ অক্টোবর) রাতে ৯ মামলার পলাতক আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম।

থানা সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জের নির্দেশে এস আই সবুর, এস আই সৈকত, এস আই আল আমিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার চান্দলা ইউনিয়ন শশীদল ইউনিয়ন ও মাধবপুর ইউনিয়নের নিজ নিজ বাড়ী থেকে ৪ জন আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার কৃতরা হলেন শশীদল ইউনিয়নের গঙ্গানগর গ্রামের সৈয়দ আলীর ছেলে মালুমিয়া (৩০) একই ইউনিয়নের মানরা গ্রামের কামাল হোসেনের ছেলে রাকিব (২৭) মাধবপুর ইউনিয়নের ধদিখলা গ্রামের খোরশেদ আলমের ছেলে ফারুক (৩০) এবং চাম্দলা ইউনিয়নের দলগ্রাম এলাকার চুরি ও মাদকসহ ৯ মামলার আসামি বাচ্চু মিয়ার ছেলে আল আমিন ( ৩০) কে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজিদুল ইসলাম সততার নিশ্চিত করে বলেন আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD