1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
টিকটকে চোরাই স্বর্ণ পরে স্ত্রীর অভিনয়: স্বামী গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

টিকটকে চোরাই স্বর্ণ পরে স্ত্রীর অভিনয়: স্বামী গ্রেফতার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৮১ বার পঠিত

দেবীদ্বার প্রতিনিধি
চোরাই স্বর্ণ পরে এক অভিনেত্রী টিকটক করছিলেন। অভিনয় দেখে ওই অভিনেত্রীর স্বামী মো. সোহেল মিয়াকে (২৯) গ্রেপ্তার করে দেবীদ্বার থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার কামরাঙ্গীচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মো. সোহেল মিয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার চন্দ্রনাইল গ্রামের প্রয়াত আব্দুর রবের ছেলে।

দেবীদ্বার থানার উপপরিদর্শক মাজহারুল ইসলাম জানান, মো. সোহেল মিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে এলাকার স্বর্ণের দোকান চিহ্নিত করে তার সিন্ডিকেটের সহায়তায় চুরি করে আসছিলেন। তার স্ত্রী শাহীন আক্তার শাহীন টিকটক করতেন। সোহেলের মোবাইল ফোন ট্র্যাক করে দেখা যায়, তার স্ত্রী ওই চোরাই স্বর্ণের গহনা পরে টিকটক করছিল। পরে অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ১৬ মে দেবীদ্বার নিউমার্কেট কলেজ রোডের বারেক প্লাজার পূর্ব গলির খাদিজা শিল্পালয়ের স্বত্বাধিকারী মো. জাকির হোসেন জুমার নামাজ শেষে দোকান খুলতে যেয়ে দেখেন তার দোকানের তালা নেই। ভেতরে ঢুকে দেখেন শো-কেসের ভেতর প্রায় ৪০ ভরি স্বর্ণের গহনা নেই।

ওই দিন সন্ধ্যায় চুরি করা স্বর্ণ কুমিল্লার ইপিজেডের একটি স্বর্ণের দোকানে বিক্রি করতে গিয়ে আবু তাহের(৩০) ও তার স্ত্রী শারমিন আক্তার(২৫) পুলিশের হাতে আটক হয়। তাদের জিজ্ঞাসাবাদে মুরাদনগর থেকে আটক হয় স্বর্ণ চোর সিন্ডিকেটের প্রধান আবুল কাসেম।

আদালতে তাদের ১৬৪ ধারায় জবানবন্দিতে বেরিয়ে আসে স্বর্ণ চোর সিন্ডিকেটের অপর সদস্য মো. সোহেল মিয়ার নাম।

এ ব্যপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, সোহেলসহ স্বর্ণ চোরাচালানি চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD