1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে কৃষক-কৃষাণীদের নিয়ে 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে কৃষক-কৃষাণীদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার লাকসামে কৃষক কৃষাণী, সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও সাংবাদিকসহ ১০০ প্রতিনিধি নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) কৃষি সম্প্রসারণ কার্যালয়ের আয়োজন উপজেলা পরিষদ মিলনায়তনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রেশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় ২০২৪-২৫ অর্থবছরের এ “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ আইয়ুব মাহমুদ। লাকসাম উপজেলা কৃষি অফিসার মোঃ আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ এবং কুমিল্লা জেলার অতিরিক্ত উপ-পরিচালক শেখ আজিজুর রহমান। কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোঃ শাহিনুর রহমান, কৃষক ফারুক আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে খোরপোষ কৃষিকে রূপান্তরের মাধ্যমে কিভাবে বাণিজ্যিক কৃষিতে আনয়ন করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করে দেশের খাদ্য চাহিদা পূরণে করণীয় এবং বিদেশে নিরাপদ খাদ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় সে বিষয়ে উপস্থিত সকলকে অবহিতকরণসহ আরো নতুন নতুন প্রযুক্তির বিষয়ে অবহিত করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD