1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা মহাসড়কের পার্শ্ব থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লা মহাসড়কের পার্শ্ব থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৯৯ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ব থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশ জেলার চৌদ্দগ্রাম উপজেলার ধর্মপুর এলাকাধীন ঢাকামুখী সড়কের পশ্চিম পার্শ্ব থেকে লাশটি উদ্ধার করে।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মোঃ শাহাবুদ্দিন। পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, মঙ্গলবার ধর্মপুর এলাকায় মহাসড়কের পাশে ৪৫ বছর বয়স্ক অজ্ঞাতনামা এক ব্যক্তি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

হাইওয়ে মিয়া বাজার থানার ইনচার্জ মো. শাহাবুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনাজনিত কারণে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD