1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ট্রাক-কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ২ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ট্রাক-কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ২

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৩০৮ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ট্রাক ও কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) রাত দুইটায় মহাসড়কের দাউদকান্দির পটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন কাভার্ড ভ্যান চালক মো. ইয়াকুব ও ট্রাক চালকের সহযোগী বেলাল হোসেন।

জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে ঢাকা যাচ্ছিল একটি রাভারের কেমিক্যালবাহী ট্রাক ও চালবোঝাই একটি কাভার্ড ভ্যান। এসময় একটি পরিবহন আরেকটি পরিবহনকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়িই সড়কের পাশের খালে পড়ে যায়। এতে কাভার্ডভ্যানের চালক ও ট্রাক চালকের সহযোগী নিহত হয়। আর ট্রাকের চালক ও কাভার্ডভ্যানের চালকের সহযোগী গুরুতর আহত হয়ে হাসপাতালে আছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম চৌধুরী বলেন, রাত প্রায় দুইটায় দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে দুজনের লাশ উদ্ধার করি। আহতদের হাসপাতালে পাঠাই। তাদের মধ্যে অবস্থাও গুরুতর দেখেছি। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD