1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের বাড়ি ভাংচুর - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের বাড়ি ভাংচুর

  • প্রকাশিতঃ রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (৫ এপ্রিল) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় পুলিশ এবং যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তথ্যটি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দিন আহমেদ।

স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার ( ৫ এপ্রিল ) বিকেলে একদল দুর্বৃত্ত মিছিল করতে করতে মজিবুল হকের বাড়িতে প্রবেশ করে। এসময় বিলাসবহুল বাড়িটির কাঁচের জানালা, চেয়ার টেবিল ভাংচুর ও লেপ তোশকে অগ্নিসংযোগ করে। এছাড়া বাইরে পড়ে থাকা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন জানান, সাবেক এমপির বাড়িতে হামলা ও ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান করছি। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

নাম প্রকাশে অনিচ্ছুক মজিবুল হকের পাশের বাড়ির এক যুবক জানান, শনিবার আছরের নামাজের পর একদল যুবক “সন্ত্রাসীদের আস্তানা চৌদ্দগ্রামে থাকবেনা” শ্লোগান দিতে দিতে মজিবুল হকের বাড়িতে প্রবেশ করেন। এরপরই তারা ভবনের নিচতলার চেয়ার টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। পুনরায় তারা মিছিল করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD