1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই বিএনপি নেতার বাড়ি, ক্ষয়ক্ষতি প্রায় ১০ লাখ টাকা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই বিএনপি নেতার বাড়ি, ক্ষয়ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

  • প্রকাশিতঃ শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৮৭ বার পঠিত

 

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে পুড়ে গেছে বিএনপি নেতা ও ঠিকাদার মো. আবুল হোসেনের পাঁচ কক্ষবিশিষ্ট একটি বসতঘর। শুক্রবার দিবাগত রাত (৫ এপ্রিল) ১টা ৪৫ মিনিটের দিকে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে ঘরের সমস্ত নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র ভস্মীভূত হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা ওমর ফারুক জানান, জংশন এলাকা থেকে ফেরার পথে আগুনের শিখা দেখে তিনি চিৎকার শুরু করেন। এরপর এলাকাবাসী ছুটে এসে বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
খবর পেয়ে রাত আড়াইটার দিকে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের বাড়িঘর আগুন থেকে রক্ষা পেলেও ভবনে থাকা সেন্টারিং কাঠ, বাঁশ, দরজা-জানালা, টিনের ছাউনি এবং অন্যান্য নির্মাণ সামগ্রীসহ সব কিছুই পুড়ে যায়। এ সময় ঘরে কেউ ছিল না। ঘরে থাকা নির্মাণ শ্রমিকরা ঈদ উপলক্ষে নিজ নিজ বাড়িতে ছিলেন। বাড়ির মালিক আবুল হোসেনও ছিলেন ঢাকায়।

বাড়ির মালিকের ভাতিজা মাহমুদুল হক রাসেল বলেন, “বাড়িতে কোনো গ্যাস, বৈদ্যুতিক সংযোগ বা দাহ্য পদার্থ ছিল না। এটি পরিকল্পিত অগ্নিসংযোগ বলে আমরা মনে করছি।” পার্শ্ববর্তী বাসিন্দারাও একই মন্তব্য করেছেন।
উল্লেখ্য, বছর খানেক আগেও ঐ বিএনপি নেতার পাক ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

লাকসাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম বলেন, “আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তাধীন।”

এদিকে, ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।”

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD